গেইল-হেটমায়ার ঝড়ে জিতলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ২১:৫৭আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২২:০৮

গেইল-হেটমায়ারের ব্যাটে জিতলো ক্যারিবিয়ানরা দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ শুরু করলো জয় দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ক্রিস গেইল ও শিমরন হেটমায়ার। ৬০ রানে জিতে ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দুই নম্বরে জেসন হোল্ডারের দল।

ওয়েস্ট ইন্ডিজের গ্রুপের আরেক সঙ্গী আয়ারল্যান্ড টানা দ্বিতীয় জয়ে শীর্ষে। হারারেতে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে তারা হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। ২৩৫ রানে প্রতিপক্ষকে অলআউট করে ৪৯.১ ওভারে ৬ উইকেটে ২৩৭ রান করে আইরিশরা।

মঙ্গলবার টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। বুলাওয়েতে হংকংকে ৯১ রানে গুটিয়ে দিয়ে ২৩.৩ ওভারে ৬ উইকেটে ৯২ রান করেছে স্কটিশরা।

হারারেতে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতি ম্যাচে এই আমিরাতের কাছে ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এবার হয়নি তেমন কিছু। বরং গেইল ও হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৫৭ রানের বড় স্কোর গড়ে ক্যারিবিয়ানরা।

৯১ বলে ৭ চার ও ১১ ছয়ে ১২৩ রান করেন গেইল। ১২৭ রানের সেরা ইনিংস খেলেন হেটমায়ার। ৯৩ বলে ১৪টি চার ও ৪টি ছয় হাঁকিয়ে ম্যাচসেরাও তিনি।

রমিজ শাহজাদ ও শাইমান আনোয়ারের ব্যাটে প্রতিরোধ গড়েছিল আমিরাত। কিন্তু বড় লক্ষ্যে দলকে পৌঁছাতে পারেননি তারা। ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করে আমিরাত। রমিজ ১১২ রান করেন, ৬৪ রান আসে শাইমানের ব্যাটে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম