সাদমানের সেঞ্চুরিতে শাইনপুকুরের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৮:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:৫৬

সাদমান ইসলাম (ফাইল ছবি) সাদমান ইসলামের অপরাজিত ১৪৪ রানের ওপর ভর দিয়ে শেখ জামালের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করা শেখ জামাল ১ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর শেখ জামাল তৃতীয় উইকেটে হাসানুজ্জামান ও জিয়াউর রহমানের জুটিতে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। হাসানুজ্জামান ৬১ ও জিয়াউর রহমান খেলেন ৭৯ রানের ইনিংস। তারা ছাড়া তেমন কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলের তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ইলিয়াস সানীর ব্যাট থেকে।

শাইনপুকুরের বোলারদের মধ্যে সাইফউদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম ও আব্দুল গফফার প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুর শুরু থেকেই দেখেশুনে খেলেছে। ওপেনার ফারদিন হাসান ৩৮ ও তিন নম্বরে নামা উদয় কাউল ১৩ রানে আউট হলেও শাইনপুকুরের ৮ উইকেটের জয় তুলে নিতে কষ্ট হয়নি সাদমানের সেঞ্চুরিতে। এই ব্যাটসম্যান খেলেছেন ১৪৪ রানের চমৎকার এক ইনিংস। তার সঙ্গে হার না মানা ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। সাদমান লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৭ বলে ৯ চার ও ২ ছক্কায় সাদমান সাজিয়েছেন তার ইনিংস। হৃদয় ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় লিস্ট ‘এ’ ক্রিকেটের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

শেখ জামালের বোলারদের মধ্যে সোহাগ গাজী ও রবিউল হক একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম