খেলাঘরকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৯:১৫আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:১৫

খেলাঘরকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে রূপগঞ্জ অষ্টম রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়ে আট ম্যাচে ৫ জয়ে রূপগঞ্জের পয়েন্ট ১০।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করে খেলাঘর। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে ২৫৯ রান। জবাবে রূপগঞ্জ ২১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

রবিউল ইসলাম রবি খেলেছেন ১১৬ রানের ইনিংস, যদিও তার সেঞ্চুরি বৃথা গেছে খেলাঘরের হারে। ১৩৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় রবিউল তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া যুব দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৮০ রানের ইনিংস।

রূপগঞ্জের বোলারদের মধ্যে মোশাররফ হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ আব্দুল মজিদ ও সালাউদ্দিন পাপ্পুর ওপেনিং জুটি থেকে পায় ৭৮ রান। যদিও পাপ্পু ৩৫ রানে আউট হওয়ার পর মজিদও ৪১ রানে সাজঘরে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে যুব দলের ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও নাঈম ইসলাম মিলে গড়েন ১৪৪ রানের জুটি। মোহাম্মদ নাঈম ৮২ রান ও নাঈম ইসলাম করেন ৭০ রান। তাদের আউটেও অবশ্য রূপগঞ্জকে জয়ের জন্য বেগ পেতে হয়নি। পারভেজ রসূল ৬ ও তুষার ইমরান ১২ রান করে নিশ্চিত করেন তাদের জয়।

খেলাঘরের হয়ে রাফসান আল মাহমুদ ও অশোক মেনারিয়া দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম