তৃতীয়বার নিষিদ্ধ হলেন ভিটরি

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১৩:০১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৩:০১

আবার নিষিদ্ধ ভিটরি দুই বছরে তৃতীয়বার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের বাঁহাতি সিমার ব্রায়ান ভিটরি। বিশ্বকাপ বাছাইয়ে তার জায়গায় খেলবেন রিচার্ড এনগারাভা।

অ্যাকশন সংশোধন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না ভিটরি।

২০১৬ সালের জানুয়ারিতে প্রথমবার ত্রুটিপূর্ণ বোলিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন ভিটরি। মাত্র ৬ মাস পরই তিনি ফিরেছিলেন জাতীয় দলে। কিন্তু ওই বছরের নভেম্বরে আবারও সন্দেহের চোখে পড়ে তার বোলিং অ্যাকশন। ডিসেম্বরে আবার নিষিদ্ধ করা হয় তাকে এক বছরের জন্য।

এই বছর জানুয়ারির শেষদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে বল হাতে নেন ভিটরি। কিন্তু দুই মাসও হয়নি আবার সন্দেহজনক বোলিং করে মাঠের বাইরে যেতে হলো তাকে।

মাত্র চার ম্যাচ খেলে তৃতীয়বার নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ান এ পেসার। নেপালের বিপক্ষে রবিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন আইসিসির প্যানেল অব হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্ট হেলেন বায়েন ও মার্ক কিং। তারা ফুটেজ দেখে শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত জানান।

আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের শ্বাসরুদ্ধকর জয়ে ৯.৩ ওভারে ২ উইকেট নেন ভিটরি ৩২ রান দিয়ে। ৫০তম ওভারে একটি উইকেট নিয়ে ২ রানের জয়ে বড় অবদান রাখেন তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম