টেস্টকে বিদায় বললেন মুনরো

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১৫:০১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৬:২৬

টেস্টকে বিদায় বললেন মুনরো সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে টেস্টকে বিদায় বললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন মুনরো। পাঁচ দিনের ক্রিকেটের প্রতি ‘টান’ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিলেন তিনি।

৩০ বছর বয়সী মুনরোর টেস্ট ক্যারিয়ার মাত্র ১ ম্যাচের। ২০১৩ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচ খেলেন তিনি। লাল বলের ক্রিকেটে আর ডাক না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টির টপ অর্ডারে এখন প্রতিষ্ঠিত এ কিউই তারকা। সবচেয়ে বেশি তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক এখন তিনি।

এমনকি ঘরোয়া চার দিনের ম্যাচও খেলবেন না মুনরো। তবে ৫০ ও ২০ ওভারের ঘরোয়া ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন। বিশ্বব্যাপী টি-টোয়েন্টি খেলতে গত বছর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছিলেন নিউজিল্যান্ডের পেস বোলার মিচেল ম্যাকক্লেনাঘান। তবে মুনরো আন্তর্জাতিক ক্রিকেটের দিকেই বেশি মনোযোগী।

তার চোখ এখন ২০১৯ সালের বিশ্বকাপে, ‘এই মৌসুমে আমার মনোযোগ চার দিনের ক্রিকেটে নয় এবং এই ফরম্যাটের খেলায় টানটা আগের মতো নেই আর। ব্ল্যাকক্যাপ ও অকল্যান্ড এইচের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ আমি। আগামী কয়েক বছরে বড় কিছু অর্জনের লক্ষ্য আমার। আগামী বছরের বিশ্বকাপ দলে জায়গা পেতে আমি সেরা চেষ্টা করব।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম