বেয়ারস্টোর ৫৮ বলের সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৮, ১২:৪৭আপডেট : ১০ মার্চ ২০১৮, ১২:৪৯

ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি পূরণের পর বেয়ারস্টো সামনে টেস্ট সিরিজ, তবে জনি বেয়ারস্টোর ব্যাটিং দেখে মনে হতে পারে বুঝি টি-টোয়েন্টির প্রস্তুতি। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিং-তাণ্ডব চালিয়ে ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করে খেললেন ১০৪ রানের ইনিংস। যাতে সিরিজ নির্ধারণী ম্যাচে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। ৭ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।

আগের ম্যাচে নিউজিল্যান্ড দুর্দান্ত জয় তুলে নেওয়ায় সিরিজে ফেরে ২-২ সমতা। তাই ক্রাইস্টচার্চের শেষ ওয়ানডে রুপ নেয় ফাইনালে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ইংলিশদের কাজটা সহজ করে দেন বোলাররা। ক্রিস ওকস (৩/৩২), আদিল রশিদ (৩/৪২) ও টম কারানের (২/৪৬) চমৎকার বোলিংয়ে নিউজিল্যান্ড ৪৯.৫ বলে অলআউট হয়ে যায় মাত্র ২২৩ রানে। জবাবে বেয়ারস্টো একাই শেষ করে দিয়েছেন সফরকারীদের। তার ঝড়ো সেঞ্চুরিতে ১৭.২ বল আগেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে।

ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বেয়ারস্টো। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি ক্রাইস্টচার্চে। আগের ম্যাচে ১৩৮ রান করতে খেলেছিলেন ১০৬ বল। শনিবারের ম্যাচে তিনি ছিলেন আরও ভয়ঙ্কর। ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৫৮ বলে। শেষ পর্যন্ত ৬০ বলে খেলে যান ১০৪ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করতে খেলেছেন ৯ চার ও ৬ ছক্কা। ইনিংসটা আরও লম্বা করতে পারতেন যদি দুঃখজনক হিট উইকেটের শিকার না হতেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ইংল্যান্ডের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। তাদের উদ্বোধনী জুটি থেকে ইংলিশরা পায় ১৫৫ রান। ওপেনিংয়ে ফিরে হেলস ৭৪ বলে খেলেন ৬১ রান। ৯ চারে সাজানো তার ইনিংস শেষ হয় মিচেল স্যান্টনারের বলে।

অধিনায়ক এউইন মরগান অবশ্য ব্যর্থ, আউট হয়েছেন মাত্র ৮ রান করে। তবে বেন স্টোকসকে (২৬*) সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন জো রুট (২৩*)। যাতে সহজ জয়ে সিরিজও নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। আগের ম্যাচে হার না মানা ১৮১ রানের ইনিংস খেলে কিউইদের দারুণ এক জয় এনে দেওয়া রস টেলর ম্যাচের আগ মুহূর্তে ছিটকে যান ঊরুর মাংসপেশির চোটে। তার অনুপস্থিতির সঙ্গে অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যর্থ হলে ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ।

কলিন মুনরো (০), উইলিয়ামসন (১৪), টম ল্যাথাম (১০), মার্ক চ্যাপম্যান (০), কলিন ডি গ্র্যান্ডহোম (৬) কেউই দাঁড়াতে পারেননি। ওপেনিংয়ে মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৪৭ রান, আর হেনরি নিকোলস খেলেছেন ৫৫ রানের ইনিংস। তাদের সঙ্গে শেষ দিকে মিচেল স্যান্টনার দলীয় সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস না খেললে আরও বাজে পরিস্থিতির সামনে পড়তে হতো নিউজিল্যান্ডকে।

তাতে রান বাড়লেও বেয়ারস্টোর দিনে সেই লক্ষ্যটা ছিল সামান্যই। ৫৪ বলে সেঞ্চুরি পূরণ করার পর ম্যাচসেরার পুরস্কারটা তার হাতেই মানায়। আর সিরিজসেরা হয়েছেন ক্রিস ওকস। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪৯.৫ ওভারে ২২৩ (স্যান্টনার ৬৭, নিকোলস ৫৫, গাপটিল ৪৭; ওকস ৩/৩২, রশিদ ৩/৪২)।

ইংল্যান্ড: ৩২.৪ ওভারে ২২৯/৩ (বেয়ারস্টো ১০৪, হেলস ৬১, স্টোকস ২৬*, রুট ২৩*; স্যান্টনার ১/৪৪)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: জনি বেয়ারস্টো।

ম্যাচসেরা: ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান