বুলবুলকে এখনই কোচ করার ইচ্ছে নেই বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২০:০৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ২০:২৫

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল অনেক দিন ধরে কোচিংয়ের সঙ্গে জড়িত। আইসিসির প্যানেল কোচ হিসেবে চীন, মালয়েশিয়া আর ব্রুনাইয়ে কাজ করেছেন তিনি। জাতীয় ক্রিকেট দলে কয়েক মাস ধরে কোচ নেই, শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে এখনই বুলবুলকে টাইগারদের দায়িত্ব দেওয়ার ইচ্ছে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

‘বুলবুলকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া যায় না?’ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমন প্রশ্ন রাখা হয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কাছে। জবাবে বুলবুলের দীর্ঘ দিনের সতীর্থ আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় ভারতের যুব দল নিয়ে কাজ করছে। এটা জাতীয় দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব-১৯ দল নিয়েও চিন্তা-ভাবনা করছি। বুলবুল আগ্রহ প্রকাশ করলে আমাদের অনূর্ধ্ব-১৯, একাডেমি বা এইচপি দল নিয়ে কাজ করতে পারে। এসব দলে  দুই-এক বছর ভালো করলে জাতীয় দলের কোচ হিসেবে সে আসতে পারবে।’

কিছু দিন আগে একটি পত্রিকাকে আকরাম জানিয়েছিলেন, বুলবুলকে কোচ হওয়ার জন্য কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিল। বুলবুল অবশ্য আকরামের এমন দাবি অস্বীকার করেছেন জোরের সঙ্গে। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আবারও একই কথা বললেন দীর্ঘ দিনের সতীর্থকে নিয়ে, ‘তাকে আমরা মৌখিকভাবে বলেছিলাম, কিন্তু সে দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তবে বুলবুলের জন্য আমাদের দরজা সব সময় খোলা। সে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আমি বিশ্বাস করি, কোচ হিসেবেও তার অনেক কিছু দেওয়ার আছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম