অনুশীলন না করেই ফিরতে হলো মাহমুদউল্লাহদের

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ২০:৫১আপডেট : ১২ মার্চ ২০১৮, ২০:৫১

গা গরম করেই ফিরে যেতে হয়েছে বাংলাদেশকে (বিসিবি, ফাইল ফটো) কলম্বোয় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তারপরও নির্ধারিত সময় দুপুর তিনটায় সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) মাঠে অনুশীলন করতে যায় বাংলাদেশ দল। কিন্তু অনুশীলন শেষ না করতেই আধ ঘণ্টা পরই টিম হোটেলে ফিরে যেতে হলো মাহমুদউল্লাহদের।

প্রতিকূল আবহাওয়ার কারণে নয়, নেটে অনুশীলনের উইকেট অনুপযুক্ত থাকায় তামিম-সৌম্যরা প্যাড-গ্লাভস পরতে পারেননি। এসএসসিতে গিয়ে পুরো দল ওয়ার্ম-আপ করলেও নেট প্র্যাকটিসের সময় দেখা যায় অনুশীলনের জন্য উইকেট প্রস্তুত নয়।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, সারাদিন বৃষ্টি থাকায় তারা উইকেট প্রস্তুত করতে পারেননি। এমন উইকেটে অনুশীলনে নামিয়ে খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকিতে ফেলতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ইনডোরেও অনুশীলনে সুযোগ ছিল না।

মাঠ ছাড়ার সময় অনুশীলন না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘সত্যি বলতে উইকেট ভালো না। আমরা যেমনটা চাই, যেরকম উইকেটে খেলব তার ধারেকাছেও নেই এটা। তাছাড়া বৃষ্টি হচ্ছে। যে কেউ ইনজুরিতে পড়তে পারে, আমরা ঝুঁকি নিতে চাই না। অনুশীলন না করতে পারায় তো অখুশিই।’

ম্যাচ ভেন্যু প্রেমাদাসায় যেতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখা হয়েছে জানান সুজন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম