মৃত্যুঞ্জয়ের পেসে বিপর্যস্ত আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৮:৩৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৮:৪৩

মৃত্যুঞ্জয়ের পেসে বিপর্যস্ত আফগানিস্তান মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত পেসে প্রথম তিন দিনের যুব দলের ম্যাচে আফগানিস্তানকে ভোগালো বাংলাদেশ। ভারতের বৃহত্তর নয়ডায় মঙ্গলবার প্রথম দিন ব্যাট করতে নেমে দারুণ সূচনা করলেও এই বাঁহাতি পেসারের বোলিংয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের প্রথম ইনিংস শেষ হয় ২৩৭ রানে। জবাবে ১৪ ওভার খেলে ২ উইকেটে ৬৩ রানে দিন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের সবকিছু ভালোই চলছিল ৬০ ওভার পর্যন্ত। ৯২ রানের জুটি গড়েন দুই ওপেনার ইজাজ ও সুলিমান আরাবজাই (৬৫)। সেঞ্চুরির পথে বশির খানের (২১) সঙ্গে ইজাজ ৭০ রান যোগ করে বড় স্কোরের আভাস দেন। তৃতীয় উইকেটে আব্দুল কাদিরকে (২৪) নিয়ে ৫৬ রানের জুটি গড়ার পর আফগান অধিনায়ক ফিরতেই বিপর্যয়ের শুরু।

১৮২ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০০ রান করে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার হন ইজাজ। দলীয় ২১৬ রানে তিনি তৃতীয় ব্যাটসম্যান হয়ে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দেন। তারপর ৭ ব্যাটসম্যান ২০ রানের ব্যবধানে ফিরে যান, যার মধ্যে ছয় উইকেটেই অবদান মৃত্যুঞ্জয়ের।

১৭.২ ওভারে ৬ মেডেনসহ ৩৯ রান দিয়ে ৫ উইকেট নেন বাংলাদেশ যুব দলের এই পেসার। আরেকটি রান আউট করেন তিনি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল ও ফিয়াইজ হাবিবের জুটিতে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ১২তম ওভারে নাভিদ আহমেদের জোড়া আঘাতে স্কোরবোর্ডে ৫৬ রান থাকতেই দুই উইকেট হারায় তারা। প্রান্তিক ৪৯ বলে ৭ চার ও ২ ছয়ে ৪৬ রানে অপরাজিত আছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম