বোলিংয়ে দারুণ শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৯:৫০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৯:৫৬

শিখর ধাওয়ান ভারতকে শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশি বোলাররা ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে দিচ্ছেন না রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। ৪ ওভারে ভারতকে করতে দিয়েছে ২৭ রান।

আর প্রেমাদাসা স্টেডিয়ামের ফিরতি ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ভারতের বিপক্ষেই হার দিয়ে শুরু হয়েছিল টাইগারদের নিদাহাস ট্রফির মিশন। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাহমুদউল্লাহরা। স্বাগতিক শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রানের পাহাড় সমান লক্ষ্যও বাংলাদেশ টপকে যায় দাপট দেখিয়ে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জেতায় নিজেদের ‘চাহিদা’র ফিল্ডিং পেয়েছে তারা, এখন মাঠে পরিকল্পনা বাস্তবায়নের পালা।

ভারত অবশ্য রয়েছে দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তারা হার মানলেও ঘুরে দাঁড়ায় নিজেদের চেনা ছন্দ নিয়ে। বাংলাদেশকে হারানোর পর আগের ম্যাচে লঙ্কানদেরও করেছে ঘায়েল। টানা দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে নামছে তারা বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ভারতীয় একাদশেও বদল একটি। পেসার জয়দেব উনাড়কাটের জায়গায় খেলবেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম