মুশফিকের ব্যাটে জয়ের স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২২:২৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২২:৩৪

মুশফিকুর রহিম ৬১ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশেকে পথে ফিরিয়েছেন মুশফিকুর রহিম। আবারও দাঁড়িয়ে গেছেন এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর দিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ১৭ ওভারে ৫ উইকেটে ১২৮। টাইগারদের জিততে ১৮ বলে দরকার ৪৯ রান।

মুশফিক দাঁড়িয়ে গেলেও পারেননি মাহমুদউল্লাহ। জুজবেন্দ্র চাহালের বলে আউট হলে গেছেন বাংলাদেশের অধিনায়ক। দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেরায় অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব চাপে মাহমুদউল্লাহর কাঁধে। চাপটা আর নিতে পারলেন না এই ব্যাটসম্যান। ৮ বলে ১১ রান করে আউট হয়ে উল্টো আরও চাপে ফেলে যান দলকে। চাহালের খাটো লেন্থের বলে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি লোকেশ রাহুলের হাতে।

এর আগে আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলেছে ওয়াশিংটন সুন্দরের জাদু। ডানহাতি এই স্পিনারের তৃতীয় শিকার হন তামিম ইকবাল। শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশি ওপেনারের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছিলেন চেনা ছন্দে। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে লক্ষ্যের দিকে হাঁটছিলেন খুব ভালোভাবে। তবে সুন্দর আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় শেষ হয় তামিমের ইনিংস। লেগ স্টাম্প ছেড়ে ‘বিগ’ শট খেলতে গেলে ব্যাটে বল লাগেনি, ফল বল সরাসারি আঘাত করে স্টাম্পে। যাতে শেষ হয় তামিমের ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলা ২৭ রানের ইনিংস। 

সৌম্য সরকারও ব্যর্থ। ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটসম্যান। বল হাতে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন এই স্পিনার। তার বলেই ভারত পায় প্রথম উইকেট। লিটন দাসকে আউট করার পর আবারও ভারতকে উৎসবে মাতান তিনি সৌম্যকে বোল্ড করে। মিডল স্টাম্পের ডেলিভারি ভেতরে ঢুকে সরাসরি আঘাত করে সৌম্যের লেগ স্টাম্পে। বোল্ড হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান করেছেন মাত্র ১ রান।

আগের ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষেও তার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশি সমর্থকরা। তবে এবার আর পারলেন না লিটন দাস। শুরুতেই আউট হয়ে গেছেন তিনি ৭ রান করে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম