নারিনের বোলিং অ্যাকশন আবারও সন্দেহজনক

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৩:০৯আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৩:০৯

নারিনের বোলিং অ্যাকশন আবারও সন্দেহজনক আবারও সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন সুনীল নারিন। গত বুধবার লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাডিয়েটরসের মধ্যে পাকিস্তান সুপার লিগ ম্যাচে তার বোলিং ডেলিভারিকে সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছে।

পিএসএলের পর্যবেক্ষণ তালিকায় রাখা হবে নারিনকে। তবে আবারও তার বিরুদ্ধে অভিযোগ না করা পর্যন্ত টুর্নামেন্টে খেলে যেতে পারবেন উইন্ডিজ অলরাউন্ডার। নারিনের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টটি পিসিবি পাঠিয়ে দেবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে।

এর আগে বেশ কয়েকবার ওয়েস্ট ইন্ডিজের এই অফ স্পিনারের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিল। ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে দুটি ম্যাচে অভিযোগ ওঠার পর ফাইনাল খেলা হয়নি তার। বোলিং অ্যাকশন শোধরাতে ২০১৫ সালের বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন নারিন। আইপিএলে এরপর ফিরলেও আবার রিপোর্ট আসে তার বিরুদ্ধে। পরীক্ষা দেওয়ার পর তার অফব্রেক নিষিদ্ধ করা হয় এবং বিসিসিআই তাকে শেষবার সতর্ক করে দেয়।

২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজেই তার সন্দেহজনক বোলিং চোখে পড়ে। নিষিদ্ধ হয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি তিনি। এরপর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে ২০১৬ সালের আইপিএলে আবার ফেরেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম