সাকিব-নুরুলের ‘দায়িত্বহীন’ আচরণে বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২১:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২১:৫৯

সাকিব-নুরুলের ‘দায়িত্বহীন’ আচরণে বিসিবির দুঃখ প্রকাশ শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয়ের দিনে উত্তপ্ত ছিল মাঠের ভেতরে ও বাইরে। যার সূচনা হয়েছিল সাকিব আল হাসান ও নুরুল হাসানের বিতর্কিত আচরণে। তাদের এমন কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ইসুরু উদানার প্রথম দুটি বলই বাউন্সার, অতঃপর আম্পায়ারের নো বল না দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ সফরকারীদের পক্ষ থেকে। মাঠের ভেতরে কুশল মেন্ডিস ও থিসারা পেরেরাকে একহাত নিলেন রিজার্ভ খেলোয়াড় নুরুল; আর সাকিব মাঠের বাইরে থেকে দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে বললেন ফিরে আসতে। এমন বিতর্কিত ঘটনায় দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট, আর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হবে তাকে।

তাদের এই আচরণকে সীমা ছাড়ানো উল্লেখ করেছে বিসিবি। দুজনের শাস্তিটা সঠিক হয়েছে মন করছে তারা। শনিবার এক বিবৃতি দিয়েছে তারা, ‘শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির ম্যাচে দুর্ভাগ্যজনক ঘটনায় বিসিবি অনুতপ্ত। এ ধরনের পরিস্থিতিতে ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মেনে নিচ্ছে বোর্ড।’

তারা আরও বলেছে, ‘আমরা বুঝতে পারছি, ম্যাচের গুরুত্ব ও চাপ বিবেচনায় হয়তো এমন ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে তারা পেশাদারিত্ব ঠিকভাবে দেখাতে পারেনি। ক্রিকেটের শৌর্য সবসময় ধরে রাখতে বাংলাদেশ দলের সদস্যদের দায়িত্বশীল হওয়ার কথা মনে তাদের করিয়ে দেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আগের মতো সহযোগিতাপূর্ণ ও অটুট থাকবে বলে আশাবাদী বিবৃতি দিয়েছে বিসিবি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান