রোহিতকে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ২২:৩২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:০১

হাফসেঞ্চুরি করে থেমেছেন রোহিত রোহিত শর্মার ব্যাটে ঝড়ো সূচনা করেছিল ভারত। বাংলাদেশ জোড়া আঘাত করলেও তার পারফরম্যান্সে অস্বস্তি কাটছিল না। শেষ পর্যন্ত ৫৬ রানে তাকে ফেরালেন নাজমুল ইসলাম। ১৯ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান ভারতের।

১৬৭ রানের লক্ষ্যে নেমে রোহিতের ব্যাটে দুরন্ত সূচনা করেছিল ভারতীয়রা। তবে ৩২ রানের জুটি ভেঙে তাদের ধাক্কা দেয় বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ ওভারে দুটি উইকেট পায় তারা। সাকিব আল হাসানের বলে শিখর ধাওয়ান ১০ রানে বদলি ফিল্ডার আরিফুল হকের দুর্দান্ত ক্যাচ হন। পরের ওভারে রায়নাকে রুবেল হোসেন পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করেন। আম্পায়ার ওয়াইড দিলেও মুশফিক রিভিউ নিলে সিদ্ধান্ত যায় বাংলাদেশের পক্ষে।

রোহিতের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দশম ওভারে রুবেলের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন লোকেশ। ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২৪ রানে ডিপ স্কয়ার লেগে সাব্বির রহমানকে ক্যাচ দেন তিনি। 

নাজমুল তার শেষ ওভারে রোহিতকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান। ৪২ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৬ রান করেন তিনি।

রবিবার টস হেরে ব্যাট করতে নেমে টানা দুই ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে তাদের বড় ধাক্কা দিয়েছিল ভারত। কিন্তু সাব্বির রহমানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে চতুর্থ হাফসেঞ্চুরি করেন। তার ৫০ বলের ইনিংসে ছিল ৭ চার ও ৪ ছয়। 

শেষ দিকে জয়দেব উনাড়কাট জোড়া আঘাত হানলেও সাব্বিরের ৭৭ রানে লড়াই করার মতো স্কোর করেছে বাংলাদেশ। শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ ১৮ রান যোগ করেন। ৭ বলে তার অপরাজিত ১৯ রান ভালো ভূমিকা রেখেছিল।

চাহাল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পান উনাড়কাট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম