র‌্যাংকিংয়ে মোস্তাফিজ-রুবেলের উন্নতি

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ২২:৫৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২২:৫৬

মোস্তাফিজ ও রুবেল ফাইনালে ভারতের বিপক্ষে ১৯তম ওভারে ২২ রান দিয়ে ‘খলনায়ক’ রুবেল হোসেন। কিন্তু পুরো নিদাহাস ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন তিনি। তার পুরস্কারও ডানহাতি এই পেসার পেলেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে গিয়ে।

শেষ বলের ছয়ে বাংলাদেশ শিরোপার লড়াইয়ে আবারও হতাশায় ডুবলো। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দেয় রুবেলের মতো র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।

২০ ইনিংস পর টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি হাঁকানো সাব্বিরের ব্যাটিংয়ে বাংলাদেশ ১৬৬ রান করে ফাইনালে। ৭৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি শীর্ষ ২০ এ ঢুকেছেন। তিনি এখন র‌্যাংকিংয়ের ১৮ নম্বর ব্যাটসম্যান।

রুবেল ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে ৪৬৫ রেটিং পয়েন্টে ৪০ ধাপ এগিয়ে ৪২ নম্বরে। মোস্তাফিজও রুবেলের সমান উইকেট নিয়েছেন এই সিরিজে। শীর্ষ দশে জায়গা করে নিলেন এই বাঁহাতি পেসার। ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ৮ নম্বর বোলার। বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান ১৩ নম্বর সেরা বোলার।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সৌম্য সরকার ৫৪১ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে। মাহমুদউল্লাহ আছেন ৪২ নম্বরে। আর ১৯৯ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান মুশফিকের অবস্থান ৪৭ নম্বরে। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম