শনিবার থেকে সুপার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ২০:০৭আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:০৭

শনিবার থেকে সুপার লিগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ শুরু হচ্ছে আগামী শনিবার। পরদিন শুরু হবে রেলিগেশন লিগ।

সুপার লিগের ছয়টি দল হলো বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, লিজেন্ড অব রূপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সভা শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান বলেছেন, ‘সুপার লিগের ছয়টি  ও রেলিগেশনের তিনটি ক্লাব নিয়ে মিটিং হয়েছে। আগামী শনিবার সুপার লিগ ও রবিবার রেলিগেশন লিগ শুরু হবে।’

সুপার লিগে দুই দিন বিরতি থাকার কথা জানিয়ে তিনি বলেছেন,  ‘সুপার লিগে দুই দিন গ্যাপ থাকবে, পাশাপাশি একদিন রিজার্ভ ও একদিন রিকওভারি ডে থাকবে।’

এবারের লিগ শুরু হওয়ার আগে সিসিডিএম কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল, সুপার লিগের কয়েকটি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আমিন খান অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি, ‘লিগের শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এ ব্যাপারে। এখনও বিষয়টা চূড়ান্ত হয়নি, তাই কিছু বলা যাচ্ছে না। আমরা অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষ তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, অগ্রণী ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। সবচেয়ে কম পয়েন্ট সংগ্রহ করা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। ব্রাদার্স ও অগ্রণী ব্যাংক ৮ পয়েন্ট আর কলাবাগান চার পয়েন্ট নিয়ে শুরু করবে রেলিগেশন লিগ।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম