মাশরাফির সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব দিচ্ছেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ২২:৩৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২২:৩৪

মাশরাফির সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব দিচ্ছেন নাসির ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি নন, দলের নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন। মাশরাফি ‘সাধারণ’ এক সদস্য হয়েই খেলছেন এবং বল হাতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।অধিনায়কত্ব নাসিরের কাঁধে থাকলেও মাশরাফির সঙ্গে আলোচনা করেই নিচ্ছেন সব সিদ্ধান্ত।

শনিবারের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির। সেখানেই এই ব্যাটসম্যান বলেছেন, ‘আসলে অধিনায়কত্ব বলতে এখানে ভূমিকাটা একটু কম। অনেক সিনিয়র খেলোয়াড়রা আছেন, মাশরাফি ভাই আছেন। হ্যাঁ, আমি সবকিছুই করছি, তারপরও যা-ই করি না কেন, মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলে করছি।’

সুপার লিগের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপকে উড়িয়ে ৭৩ রানের জয় পেয়েছে আবাহনী। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শিরোপার ব্যাপারে নাসিরের বক্তব্য, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি। চ্যাম্পিয়নের বিকল্প কিছু দেখছি না। সুপার লিগের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আল্লাহর রহমতে সেটা জিততে পেরেছি। তো এখন চেষ্টা করব এই মোমেন্টামটা সামনে নিয়ে যাওয়ার।’

১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নাসির। তার মতে, মাশরাফি ছাড়া দলের আর কেউই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না, ‘দল অনুযায়ী আমরা ভালো খেলতে পারিনি। এক মাশরাফি ভাই ছাড়া কেউ ধারাবাহিক পারফর্ম করছে বলে আমার মনে হয় না। এখানেই আমাদের কিছুটা ঘাটতি আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান