১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রাইম ইউনিভার্সিটি।
রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ৫৩ রানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) হারায়। প্রাইম ইউনিভার্সিটি ৬০ রানে জিতেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিপক্ষে।
দুটি ম্যাচই হয়েছে ইউল্যাবের মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটি আগে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে। ৬৬ বলে ১১০ রান করে বাংলাদেশ ইউনিভার্সিটির স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেন জহিরুল ইসলাম। ২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৭.৩ ওভারে ১৪৭ রান তুলেই থেমে যায়। ম্যাচসেরা হন জহিরুল ইসলাম।
দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করে ১০ উইকেটে ১২১ রান করে। এই অল্প রান করেও জিতে যায় তারা। লক্ষ্যে নেমে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ১৫.২ ওভারে ৬১ রানে অলআউট হয়। প্রাইম ইউনিভার্সিটির পক্ষে ইমরান রাফি ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান।








