এক ম্যাচ নিষিদ্ধ স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ১৯:১৮আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৯:১৯

এক ম্যাচ নিষিদ্ধ স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে চতুর্থ ও শেষ টেস্ট খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিংয়ের সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। এছাড়া ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে স্মিথকে। যেই ফিল্ডার নিজ হাতে বল টেম্পারিং করেছেন, সেই ক্যামেরন ব্যানক্রফট পেয়েছেন তিনটি ডিমেরিট পয়েন্ট এবং জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ৭৫ শতাংশ।

এর আগে রবিবার চলতি কেপটাউন টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্মিথ। তার সহকারী অধিনায়ক ডেভিন ওয়ার্নারও দায়িত্ব ছাড়েন।

আইসিসি বিবৃতিতে জানায়, ‘ক্রিকেটের স্পিরিটের সঙ্গে সঙ্ঘাতপূর্ণ আচরণ করেছে অস্ট্রেলিয়ান দল এবং ম্যাচের শুদ্ধতায় বড় আঘাত এটা। অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথকে অবশ্যই তার খেলোয়াড়ের এই কর্মকাণ্ডের দায় নিতে হবে এবং তাকে নিষিদ্ধ করাই শ্রেয়।’

তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় শনিবার টিভিতে দেখা যায়, হলুদ রঙয়ের একটা কিছু ব্যানক্রফটের হাতে। সেটা দিয়ে বল বিকৃতি করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। এটা যে তিনি গোপনে করছেন, সেটা আরও পরিষ্কার হয় যখন তিনি ওই হলুদ জিনিসটি ট্রাউজারের ভেতর লুকিয়ে ফেলেন!

অবশ্য এমন ঘটনার পর বল পাল্টাননি আম্পায়াররা। এমনকি ৫ রান জরিমানাও করেননি। রবিবার ঘটনায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে অধিনায়কত্ব ছাড়েন স্মিথ, সঙ্গে সহঅধিনায়ক ওয়ার্নারও। এই টেস্টে বাকি সময় দলের নেতৃত্ব দিচ্ছেন টিম পেইন।  ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম