বল টেম্পারিং ক্রিকেটের চেতনাবিরোধী: তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ২০:৩২আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:৩৬

বল টেম্পারিং ক্রিকেটের চেতনাবিরোধী: তাসকিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তিও পেয়েছেন বল বিকৃতির চেষ্টা করায়। কিন্তু থেমে থাকছে না সমালোচনা। এমন কাণ্ডের সমালোচনা করেছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘এটা ক্রিকেটের চেতনাবিরোধী। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এটা আশা করা যায় না। সব ক্রিকেটারের উচিত এসব থেকে বিরত থাকা।’ বাংলাদেশ যেন এমন বিতর্কিত ঘটনার অংশীদার না হয়, সেটা নিয়ে তরুণদের সতর্ক করলেন তিনি, ‘সত্যি বলতে বল যখন একদিকে খসখসে হয়, তখন সেটা রিভার্স হয়। আন্তর্জাতিক ম্যাচে অনেক ক্যামেরার মধ্যে এটা করা কঠিন। ঘরোয়া ক্রিকেটেও এটা করা উচিত নয়। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ, তাই ধরা পড়তে হয়। এটা ক্রিকেটের চেতনার বাইরে। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পেসার খালেদ মাহমুদ সুজন অস্ট্রেলিয়ার মতো দলের কাছ থেকে এই আচরণ দেখে হতাশ। বাংলাদেশের ক্রিকেটে এমন কিছু ঘটবে না বিশ্বাস তার, ‘আমরা সবসময় নির্মল ও সুন্দর ক্রিকেট খেলেছি। টেম্পারিং করার মতো বিশেষজ্ঞ নাই বলতে গেলে। অস্ট্রেলিয়া যেটা করলো, দুঃখজনক। এত বড় দল, তাদের কেন এসব করতে হবে? আমাদের মতো ছোট দল করলে কী হতো জানি না। আসলে বাংলাদেশের কাউকে আমি এমনটা করতে দেখিনি।’

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির বিতর্কে জড়িয়ে কখনও পড়েনি। ঘরোয়া ক্রিকেটেও কখনও দেখা যায়নি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের চোখেও তেমন কিছু চোখে পড়েনি, ‘একদমই না (ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিং)। আর আন্তর্জাতিক ম্যাচে তো হয়ইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এসব বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের ছেলেদের কাছে এমন কিছু হতে দেখিনি। আমরা এসবে অভ্যস্ত নই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম