ফাইনালে ইউল্যাব ও বাংলাদেশ ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৯:৪৫আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৯:৪৫

ইউল্যাবের শরিফুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ ইউনিভার্সিটি।

মঙ্গলবারের সেমিফাইনালে ইউল্যাব ৬ উইকেটে জিতেছে। ৫৮ রানে জিতেছে বাংলাদেশ ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইউল্যাবের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ ইউনিভার্সিটি।

এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ। আর রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা।

দিনের প্রথম ম্যাচে ইউল্যাবের মুখোমুখি হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)। টসে হেরে আগে ব্যাটিং করে ইইউবি। ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করে  ১২৮ রান। ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইউল্যাব চার উইকেট হারিয়ে  ১৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  

ইউল্যাবের শরিফুল ইসলাম ৩.১ ওভারে ১৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন ইউল্যাব স্কুল অব বিজনেসের লেকচারার মুসতবা তৌকির ইসলাম। 

দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ইউনিভার্সিটির মুখোমুখি হয় বাংলাদেশ ইউনিভার্সিটি। টসে জিতে তারা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান করে। জবাবে প্রাইম ইউনিভার্সিটি ১৬.৫ ওভারেই সব উইকেট হারায় মাত্র ৯৬ রানে।

বাংলাদেশ ইউনিভার্সিটির শফিকুল ইসলাম ২০ রান দিয়ে ৪ ওভারে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা। পুরস্কার তুলে দেন ইউল্যাবের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির মামুন।

বুধবার সকাল ১০টায় প্রাইম ও ইউরোপিয়ান ইউনিভার্সিটির মধ্যে তৃতীয় নির্ধারণী ম্যাচ হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম