কারস্টেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে চায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ২০:২১আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২০:২৪

গ্যারি কারস্টেন গত বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর থেকে জাতীয় দলে প্রধান কোচ নেই। মাঝে শোনা যাচ্ছিল বাংলাদেশের কোচ হতে পারেন গ্যারি কারস্টেন। তবে তিনি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হওয়ার পর থেমে গেছে সেই গুঞ্জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য হাল ছেড়ে দেয়নি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসার চেষ্টা করছেন তারা।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কারস্টেনের সঙ্গে আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক, এইচপি আর অন্যান্য দলের পরামর্শকের দায়িত্ব পালন করবেন। তবে তিনি আসবেন কিনা সেটা আইপিএলের পরেই জানা যাবে। এখনও কিছু নিশ্চিত না হলেও আমরা আশাবাদী।’

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ কারস্টেনকে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার ইচ্ছে নেই বলেই জানিয়েছেন জালাল ইউনুস, ‘তিনি এলে পরামর্শক হিসেবে আসবেন, দলের প্রধান কোচ সহ সব কোচকে পরামর্শ দেবেন। আলোচনার ভিত্তিতেই তাকে বাংলাদেশ দলে নেওয়া হবে।'

প্রধান কোচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এ বিষয়ে জালাল ইউনুসের মন্তব্য, ‘এ মুহূর্তে এ সম্পর্কে বলা মুশকিল। আশা করি, জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমরা কোচ পেয়ে যাবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম