সাকিব-মাহমুদউল্লাহদের ‘বিশেষ’ প্রস্তুতি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ২০:৫২আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২০:৫২

সাকিব-মাহমুদউল্লাহদের ‘বিশেষ’ প্রস্তুতি ম্যাচ দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই পাকিস্তান সুপার লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেন মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সেখান থেকেই নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কা যান তারা। আর সাকিব আল হাসান ইনজুরিতে ছিলেন মাঠের বাইরে। প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগেও হচ্ছে না তাদের খেলা। তবে তাদের খেলার মধ্যে রাখতে বিশেষ প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হচ্ছে।

সুপার লিগে এবার নেই সাকিবের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া মাহমুদউল্লাহর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও জায়গা পায়নি সেরা ছয়ে। মোস্তাফিজের দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব সুপার লিগে উঠলেও আন্তর্জাতিক সূচিতে টানা খেলার কারণে খেলছেন না ঘরোয়া প্রতিযোগিতায়। আর হাঁটুর ইনজুরিতে তামিম কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে।

তাদের বাইরে জাতীয় দলে খেলেছেন কিন্তু সুপার লিগে সুযোগ পাননি, এমন ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ম্যাচ হবে। আগামী বৃহস্পতিবার ২০ ওভারের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন সাকিব, মোস্তাফিজ ও মাহমুদউল্লাহরা।

মঙ্গলবার ফতুল্লায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সুপার লিগ থেকে বাদ পড়া তিন ক্লাব মোহামেডান, প্রাইম ব্যাংক ও শাইনপুকুরের জাতীয় দল বা শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে দুটি দল করা হবে। একটির নেতৃত্ব দেবেন সাকিব, অন্যটির মাহমুদউল্লাহ।’

প্রধান নির্বাচক আরও জানান, প্রাথমিকভাবে একটি ম্যাচই হওয়ার কথা। তবে একদিনে দুই বেলায় দুটি ম্যাচও হতে পারে।

ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি। শিগগিরই জানা যাবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম