স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে ছাঁটাই

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ০০:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১২:৫৮

বুধবার দক্ষিণ আফ্রিকা ছাড়তে বলা হয়েছে স্মিথদের বল টেম্পারিংয়ে জড়িত থাকার ঘটনায় আইসিসি এক ম্যাচ নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে। তাই জোহানেসবার্গে শেষ টেস্টে তার না খেলা নিশ্চিত ছিল। তার সঙ্গে এবার দল থেকে বাদ পড়লেন সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

বুধবার স্মিথের সঙ্গে ওয়ার্নার ও ব্যানক্রফটকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবারের টেস্টে তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশ, জো বার্নস ও গ্লেন ম্যাক্সওয়েলকে। প্রাথমিক তদন্তে বল টেম্পারিংয়ের সঙ্গে কোচ ড্যারেন লেম্যানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাকে দলের সঙ্গে রাখা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার ৪৬তম অধিনায়ক নির্বাচিত হয়েছেন টিম পেইন। কেপটাউনে চতুর্থ দিন স্মিথ দায়িত্ব ছাড়লে তার নেতৃত্বে খেলেছিল অসিরা।

মঙ্গলবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, তদন্তে কেবল এই তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত পুরোপুরি শেষ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের চূড়ান্ত শাস্তি দেওয়া হবে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম