ওয়ার্নারের ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ১১:৪৭আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১১:৫০

ওয়ার্নারের ক্ষমা প্রার্থনা একাধিকবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পাওয়া পাঁচজনের দুইজন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুইবার করে অ্যালান বোর্ডার মেডেল গলায় ঝুলিয়ে দেশের ক্রিকেটকে তারা নিয়ে গেছেন উচ্চ শিখরে, আবার তারাই ডোবালেন দেশকে বল টেম্পারিংয়ে জড়িত থেকে। ভক্তদের আস্থাও হারালেন তারা! তবে এমন কৃতকর্মের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার।

বল টেম্পারিংয়ের কেন্দ্রীয় চরিত্র হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া চিহ্নিত করেছেন ওয়ার্নারকে। তাকেসহ স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড। আর ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য। বুধবার দেশে ফেরার বিমান ধরেছেন তারা। দেশের মাটিতে পা রাখার আগেই ‘ক্রিকেট ও তার ভক্তদের মর্মাহত’ করায় ক্ষমা চেয়ে বিবৃতি দিলেন ওয়ার্নার।

তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া ও সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে বলছি: আমি এখন সিডনির পথে। আমি ভুল করেছি, যেটা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি এবং আমি এর দায় নিচ্ছি। আমি জানি এটা এই খেলা ও ভক্তদের মর্মাহত করেছে।’

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পর প্রথম বিবৃতিতে ওয়ার্নার আরও বলেছেন, ‘আমাদের সবার ভালোবাসার ক্রিকেটকে আমি কলঙ্কিত করেছি। আমাকে এখন সময় নিতে হবে এবং আমার পরিবার, বন্ধু ও বিশ্বস্ত উপদেষ্টাদের সঙ্গে সময় কাটাতে হবে। কয়েক দিনের মধ্যে আমার কাছ থেকে আরও কথা শুনতে পারবেন।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম