ব্যানক্রফটের আজীবনের অনুশোচনা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ১৫:০৮আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৫:০৮

সংবাদ সম্মেলনে ব্যানক্রফট (ছবি: আইসিসি) ক্যামেরন ব্যানক্রফট আন্তর্জাতিক ক্যারিয়ারে পা রেখেছেন বেশি দিন হয়নি। ২০১৬ সালের জানুয়ারিতে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে আগমন, এরপর প্রায় দুই বছরের অপেক্ষা শেষে টেস্ট ক্যাপ পরেন গত নভেম্বরে। কিন্তু মাত্র ৮টি টেস্ট খেলেই বিরাট ভুল করে বসলেন এবং নিষিদ্ধ হলেন ৯ মাসের জন্য। কেপটাউন টেস্টে বল বিকৃতির অনুশোচনা আজীবন বয়ে বেড়াবেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে বৃহস্পতিবার দেশে ফিরেছেন ব্যানক্রফট। পার্থে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিবেকের দংশনে ক্ষতবিক্ষত এ ক্রিকেটার, ‘বলতে চাই, আমি খুব দুঃখিত। সারা জীবন আমি এর জন্য অনুশোচনায় ভুগব। এই অল্প সময়ে আমি কেবল সবার কাছে ক্ষমা চাইতে পারি। মানুষের কল্যাণে আমি সর্বোচ্চ অবদান রাখব।’

আবার সবার আস্থা ফেরাতে চান ব্যানক্রফট, ‘আমি এর আগে কখনও বল টেম্পারিংয়ে জড়াইনি। আমি অস্ট্রেলিয়ার প্রত্যেককে নিচে নামিয়েছি এবং আমি এর জন্য গর্বিত নই। আস্থা অর্জনে বেশ সময় লাগবে।’

টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যানক্রফট বলেছিলেন, আঠালো টেপ দিয়ে বল বিকৃতির চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পরে জানা গেলো তার হাতে ছিল সিরিশ কাগজ। ওইদিন মিথ্যা বলার কারণ ব্যাখ্যা দিলেন এই ওপেনিং ব্যাটসম্যান, ‘আমি মিথ্যা বলেছিলাম সিরিশ কাগজের ব্যাপারে। ওই মুহূর্তে আমি আতঙ্কিত ছিলাম এবং আমি খুব দুঃখিত। মনে হচ্ছে, আমি অস্ট্রেলিয়ার সবাইকে ডুবিয়েছি।’

জাতীয় দলে জায়গা পেতে এতদিনের সব কষ্ট এক ঝটকায় মাটি হয়ে গেলো ব্যানক্রফটের। জোহানেসবার্গে শেষ টেস্টে ওয়ার্নার ও তার জায়গায় ওপেনিংয়ে খেলবেন ম্যাট রেনশ ও জো বার্নস। এতদিনের কষ্টে অর্জিত পাওয়া জায়গা এভাবে হারিয়ে ব্যথিত ডানহাতি এই ব্যাটসম্যান, ‘আমার ক্যারিয়ারের এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করেছি এবং এখন, আমি জায়গাটা দিলাম অন্য কারও কাছে। লোকেরা জানে, আমি অনেক খেটেছি এবং এক ঝটকায় সেই সুযোগ হারানোটা খুব বেদনাদায়ক।’

ব্যানক্রফটের আগে ওয়ার্নার তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে। স্মিথেরও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ঘণ্টাখানেক পর। আইসিসি ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম