চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ের কোচিং স্টাফরা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৮, ১৬:৫৭আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:৪৯

জিম্বাবুয়ের প্রধান কোচ হিথ স্ট্রিক বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতায় চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে দলের কোচিং স্টাফের সবাই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, শুক্রবার স্থানীয় সময় ৩টার মধ্যে হয় পদত্যাগ করবেন হিথ স্ট্রিকরা, নয়তো তাদের বরখাস্ত করবে বোর্ড।

‘ক্রিকইনফো’র খবর অনুযায়ী, চাকরি হারানো তাদের নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। জিম্বাবুইয়েন সংবাদমাধ্যম আবার ছেপেছে, গ্রায়েম ক্রেমারকে সরিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অধিনায়কের দায়িত্ব দিচ্ছে ব্রেন্ডন টেলরকে।

২০১৯ সালের বিশ্বকাপ বাছাই পর্বের আসর বসেছিল জিম্বাবুয়েতেই। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে ইংল্যান্ডের মূল টুর্নামেন্টে যাওয়ার পথে এগিয়ে ছিল আফ্রিকান দেশটি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে শেষ হয়ে যায় তাদের স্বপ্ন। ১৯৭০ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় কোচিং স্টাফের সবাইকে বিদায় করে দিচ্ছে জিম্বাবুয়ে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে হয় চাকরি ছাড়তে হবে তাদের, তা না হলে বরখাস্ত করা হবে।

জিম্বাবুয়ে দলের কোচিং স্টাফরা হলেন- প্রধান কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুটা, ফিটনেস কোচ শন বেল ও টিম অ্যানালিস্ট স্ট্যানলি চিয়োজা। এই কোচিং স্টাফদের সঙ্গে নাকি চাকরি হারাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গোও।

কোচিং স্টাফদের মধ্যে কেবল স্ট্রিকের অন্য কাজের সুযোগ আছে। এবারের আইপিএলে তিনি কাজ করতে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম