নাজমুলের প্রতিরোধের পর বোলাররা জেতালেন রূপগঞ্জকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ১৭:১১আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:১১

নাজমুলের প্রতিরোধে জিতলো রূপগঞ্জ দলের বিপদে ৮ নম্বরে নেমে দারুণ কয়েকটি জুটিতে সহনশীল এক ইনিংস খেললেন নাজমুল হোসেন মিলন। তার ব্যাটে ৮ উইকেটে মাত্র ২১৬ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। এত অল্প রান করেও বোলারদের নৈপুণ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২০৪ রানে গুটিয়ে দিয়ে ১২ রানে জিতলো তারা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রূপগঞ্জ।

ফতুল্লায় টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠানোর ফায়দা ভালোভাবে নেয় খেলাঘর। সাদ্দাম হোসেন ও তানভির ইসলামের দুই প্রান্ত থেকে বোলিংয়ে নাকানিচুবানি খেতে থাকে রূপগঞ্জ। মাত্র ৮৬ রান প্রথম ৬ উইকেট হারায় তারা। নাজমুল এসে এই বিপর্য থামান। তিনি অপরাজিত ছিলেন ৬৬ বলে ৬৩ রানে।

নাজমুলকে উপযুক্ত সঙ্গ দিয়ে দলীয় স্কোর ২০০ পার করেন মোশাররফ হোসেন (২৬), আসিফ হাসান (২০) ও মোহাম্মদ শহীদ (১৪*)। মোশাররফের সঙ্গে ৪০ রানের জুটি ছিল ম্যাচসেরা নাজমুলের। ইনিংস সেরা ৫০ রানের জুটি তিনি গড়েন আসিফকে নিয়ে। আর শহীদের সঙ্গে অপরাজিত জুটি ছিল ৪০ রানের।

সাদ্দাম ৪টি উইকেট নিয়ে খেলাঘরের সবচেয়ে সফল বোলার। তিনটি নেন তানভির।

মাত্র ২১৭ রানের লক্ষ্য দিয়েও ডেথ ওভারে বোলারদের দারুণ নৈপুণ্যে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রূপগঞ্জ।

মাহিদুল ইসলাম অঙ্কন ও নাজিমউদ্দিনের ব্যাটে জয়ের পথে ছিল খেলাঘর। কিন্তু মাহিদুল ৭৭ রানে ফিরতেই ম্যাচ ঘুরে যায় রূপগঞ্জের দিকে। ৪২তম ওভারে দলীয় ১৬২ রানে পঞ্চম ব্যাটসম্যান হয়ে মাঠ ছাড়েন খেলাঘরের এ ওপেনার।

এরপর পারভেজ রসুলের এক ওভারে জোড়া আঘাত ও সৈয়দ রাসেলের টানা দুই ওভারে দুটি উইকেট বধে রূপগঞ্জ পায় টানটান উত্তেজনার এই জয়।

শেষ তিন ওভারে খেলাঘরের দরকার ছিল ৩২ রান, আর রূপগঞ্জের ২ উইকেট। ৪৮তম ওভারে প্রথম তিন বলে রাসেলকে টানা তিনটি চার মেরে ম্যাচে উত্তেজনা ফেরান মাসুম খান। কিন্তু ওই ওভারের শেষ বলে এক উইকেট হারায় খেলাঘর। ৪৯তম ওভারে ৬ রান দেওয়ার পর পঞ্চম বলে মাসুমকে (২৭) ফিরিয়ে জয়ের শেষ বাধা দূর করে রূপগঞ্জ।

আসিফ, রসুল, মোশাররফ ও রাসেল দুটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম