কবে ফিরবেন তামিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৮:২৭আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৮:৩৪

তামিম ইকবাল ২০১৫ সালের জানুয়ারিতে তামিম ইকবালের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্য চিকিৎসক ডেভিড ইয়াং। কিন্তু কয়েক মাস ধরে সেই বাঁ হাটুতেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশের তারকা ওপেনার।

নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি। ব্যথা নিয়েই কলম্বো থেকে লাহোরে যান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচ খেলতে। ব্যথা বেড়ে যাওয়ায় সেই ম্যাচ খেলেই চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক যান তিনি।  

গত সপ্তাহে দেশে ফিরেছেন তামিম। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাঁহাতি ওপেনারের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ‘তামিমের ইনজুরি তেমন গুরুতর নয়। তবে এ ব্যাপারে ধীরে-সুস্থে এগোনোই ভালো। আশা করি, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে তামিমের বাঁ হাটু ব্যথা মুক্ত হয়ে যাবে।’

ব্যথা অনুভব করলেও বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তামিম। আর তাই ব্যথা বেড়ে গেছে বলে মনে করেন বিসিবির এই চিকিৎসক, ‘আবার ইনজুরিতে পড়লেও তামিম বিশ্রাম পায়নি। আমরা ওকে বিশ্রাম দিতে পারলে অনেক আগেই সে সুস্থ হতে পারতো। কিন্তু সেটা সম্ভব ছিল না। বিশ্রাম না নিয়ে খেলার কারণেই ব্যথাটা আস্তে আস্তে বেড়েছে।’

দেবাশীষ চৌধুরী জানালেন, পরিপূর্ণ বিশ্রামই সুস্থ করে তুলবে তামিমকে, ‘তামিমকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে। আমরা তাকে কোনও ইনজেকশন কিংবা  ওষুধ দেবো না, শুধু ব্যথা কমানোর জন্য থেরাপি দেবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান