উইন্ডিজকে লজ্জা দিয়ে পাকিস্তানের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ০০:২৯আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ০০:৩৭

ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল পাকিস্তান করাচিতে ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলো। এমন দিনকে পাকিস্তান স্মরণীয় করে রাখলো রেকর্ড জয়ে। ওয়েস্ট ইন্ডিজকে লজ্জা দিয়ে ১৪৩ রানে প্রথম টি-টোয়েন্টি জিতলো পাকিস্তানিরা।

বিরল এক রেকর্ডই হয়েছে এই ম্যাচে। এক দল করেছে সর্বোচ্চ রান, আরেক দল পেয়েছে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। ৫ উইকেটে ২০৩ রানের বিশাল স্কোরের পর ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিশ্চিত করে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে জয়। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যবধানের জেতার তালিকায় এটি দ্বিতীয় স্থানে।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শুরু হয় ৮ রানে ৩ উইকেট হারালে। দ্বিতীয় ওভারে নতুন বল হাতে জোড়া আঘাত করেন মোহাম্মদ আমির।

পাকিস্তানের বিধ্বংসী বোলিং এরপরও চলেছে। সফরকারীদের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। মারলন স্যামুয়েলসের ১৮ রান ছিল সর্বোচ্চ। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ রামদিন রানের খাতা না খুলে বিদায় নেন। তার মতো আরও তিন উইন্ডিজ ব্যাটসম্যান শূন্য রানে ফিরেছেন।

বোলিংয়ে এমন উদযাপন পাকিস্তান করেছে একটু পর পর ১৩.৪ ওভারে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। বীরাস্বামী পারমল ইনজুরিতে থাকায় ১০ জন নিয়েই ব্যাটিং শেষ করতে হয়েছে উইন্ডিজকে। মোহাম্মদ নওয়াজ, আমির ও শোয়েব মালিক দুটি করে উইকেট নেন।

এর আগে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজের কাছে টস হেরে ব্যাট করতে নেমে কয়েকটি ঝড়ো ইনিংসে দুইশ ছাড়ানো স্কোর করে পাকিস্তান।

অভিষেক ম্যাচে ৩৭ বলে ৪১ রানের সেরা ইনিংস খেলেন হুসেইন তালাত। শেষ দিকে সরফরাজ আহমেদ ও শোয়েব ঝড় তোলেন। ২২ বলে চারটি চার ও এক ছয়ে ৩৮ রান করেন সরফরাজ। অধিনায়কের চেয়ে গতি ছিল শোয়েবের ব্যাটে। মাত্র ১৪ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ দুই ওভারে ফাহিম আশরাফকে নিয়ে ৪৪ রান তোলেন এই অলরাউন্ডার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম