রাজস্থানে স্মিথের জায়গায় ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৮, ১৬:৩৫আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৬:৩৫

স্মিথকে সরিয়ে ক্লাসেন রাজস্থানের অস্ট্রেলিয়ার জার্সি এক বছর পরতে পারবেন না স্টিভেন স্মিথ। বল বিকৃতির চেষ্টায় জড়িত থাকার অপরাধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এই বছর নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালস তার জায়গায় নিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে।

গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লাসেনের। সীমিত ওভারের সিরিজে বেশ সফল ছিলেন তিনি। পিঙ্ক ডে ওয়ানডেতে তার ২৭ বলে ৪৩ রানের ঝড়ে জিতেছিল প্রোটিয়ারা। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সমৃদ্ধ বলা চলে, ৪৪ ইনিংসে তার স্ট্রাইক রেট ১৪৬।

জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে অবিক্রিত ছিলেন ক্লাসেন। স্মিথের জায়গায় তাকে রাজস্থান কিনেছে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে।

খেলোয়াড় নিয়ে রাজস্থানের দুশ্চিন্তার তালিকায় আছেন বেন স্টোকসও। মারপিটের ঘটনায় আদালতে হাজিরা দিতে হবে তাকে। আইনি জটিলতায় পড়ে গেলে ইংলিশ অলরাউন্ডারকে ছাড়া খেলতে হবে এই ফ্র্যাঞ্চাইজিকে। ঘোষণা করতে হবে তার স্থলাভিষিক্তের নাম। আগামী ৭ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর।

রাজস্থান দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ডি’আর্চি শর্ট, রাহুল ত্রিপাঠী, আরিয়ামান বিরলা, জস বাটলার, সানজু স্যামসন, প্রশান্ত চোপড়া, হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিন্নি, জোফরা আরচার, কে গৌতম, যতীন সাক্সেনা, মহীপাল লোমরর, জহির খান, শ্রেয়াস গোপাল, মিধুন এস, আঙ্কিত শর্মা, অনুরীত সিং, জয়দেব উনারকাত, ধাওয়াল কুলকার্নি, দুষ্মন্ত চামীরা ও বেন লাফলিন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম