মাশরাফি-মিরাজের নৈপুণ্যে আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৭:০৮আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৭:৫৬

জয় নিয়ে মাঠ ছাড়ছে আবাহনী ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ, এরপর মাশরাফি মুর্তজার দারুণ বোলিং। তাতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ১২৭ রানের বড় জয় পেলো আবাহনী লিমিটেড। সুপার লিগের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার দুই নম্বরে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জকে হারালেই শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে তাদের মাথায়।

সোমবার আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয় আবাহনী। খেলাঘর মাত্র ২৭.৩ ওভারে গুটিয়ে যায় ১১৪ রানে।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে খেলাঘর। আব্দুল হালিম ও আনজুম আহমেদের বোলিংয়ে টপ থেকে মিডল অর্ডার ব্যাটসম্যানরা নাকানিচুবানি খেতে থাকে।

এনামুল হক বিজয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ধস শুরু হয়। এনামুল ২৭ রানে রান আউট হওয়ার পর দলীয় ১০০ রানে নাজমুলকে ফেরান হালিম। ৫৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৪ রান করেন আবাহনীর এই ওপেনার। এটাই ছিল দলের সেরা ব্যক্তিগত ইনিংস।

নাজমুল ফেরার পর ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়। ১৫৬ রানে নেই আবাহনীর ৮ উইকেট। এই বিপজ্জনক মুহূর্তে দলের হাল ধরেন মিরাজ। তাসকিন আহমেদের সঙ্গে ৪৯ রানের জুটিতে দলের স্কোর ২০০ পার করেন তিনি। ২৫ বলে ১ চার ও ২ ছয়ে তাসকিন ২৬ রানে আউট হওয়ার পর সন্দীপ রায়কে নিয়ে ছোটখাটো ঝড় তোলেন মিরাজ। ৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। দলের বিপদে হাল ধরায় ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

হালিম সর্বোচ্চ ৪ উইকেট নেন। আনজুম ও সাদিকুর রহমান পান দুটি করে উইকেট।

ম্যাচসেরা হলেন মিরাজ আবাহনীর চেয়েও বড় ধসের সম্মুখীন হয় খেলাঘর। মাশরাফির সঙ্গে তাসকিন ও সন্দীপের পেসে বিপর্যস্ত তাদের ব্যাটসম্যানরা। মাত্র চার জন দুই অঙ্কের ঘরে রান করেছেন।

মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ রান করে সেরা স্কোরার। এছাড়া আনজুম (২৪) ও রবিউল ইসলাম রবির (২০) সঙ্গে মাসুম খানের অপরাজিত ২৩ রান উল্লেখযোগ্য।

মাশরাফি ৮ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। তাসকিন, সন্দীপ ও নাসির হোসেন নেন ২টি করে উইকেট।

১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে সবার শেষে খেলাঘর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম