আইপিএলে মোস্তাফিজের দোভাষী নাফিস ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ২০:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:৪৩

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাফিস ইকবালের সেলফি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার এই বাঁহাতি পেসারের দল মুম্বাই ইন্ডিয়ান্স। কাটার-মাস্টারের দোভাষী হিসেবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল এখন মুম্বাইয়ে।

ইংরেজি ভাষায় মোস্তাফিজের তেমন দক্ষতা নেই। তাকে সাহায্য করাই হবে নাফিসের প্রধান দায়িত্ব। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের সঙ্গে মোস্তাফিজের যোগাযোগ রক্ষা করবেন তিনি, দলের চাহিদার কথাও বোঝাবেন তাকে।

সোমবার সকালের ফ্লাইটে মুম্বাইয়ে পৌঁছান বিপিএলে খুলনা টাইটানসের ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস। টাইটানসের মতো মুম্বাই ইন্ডিয়ান্সেরও কোচ মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তির পরামর্শেই মোস্তাফিজের দোভাষী হিসেবে নাফিসকে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার।

মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর বাংলা ট্রিবিউনকে নাফিস বলেছেন, ‘হঠাৎ এই প্রস্তাব পেয়েছি। এখানে আমার দায়িত্ব মোস্তাফিজের সঙ্গে অন্যদের যোগাযোগ রক্ষা করা, তার কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনার চেষ্টা করা। মূলত দোভাষী হিসেবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনই হবে আমার কাজ।’

জীবনে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে নাফিস রোমাঞ্চিত, ‘এখানে আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই, আর ভবিষ্যতে সেটা নানাভাবে কাজে লাগতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম