তিন মাস মাঠের বাইরে রাবাদা

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ২০:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২০:০৮

কাগিসো রাবাদা পিঠের চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কাগিসো রাবাদা। এই চোট তাকে খেলতে দিচ্ছে না ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

জানুয়ারিতে আইপিএলের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ৪.২ কোটি রুপিতে দলে নিয়েছিল তাকে। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে পাওয়া চোট তাকে খেলতে দিচ্ছে না এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে অস্বস্তিবোধ করেছিলেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দ্বিতীয় ইনিংসে বল করেছিলেন মাত্র ৮ ওভার। পরীক্ষা-নিরীক্ষার পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজি নিশ্চিত করেছেন তাদের চোটের বিষয়টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ২৩ উইকেট নেওয়া রাবাদা এখন সেরে ওঠার কাজ করবেন। মুসাজি নিশ্চিত করেছেন, জুলাইয়ের শ্রীলঙ্কার সিরিজে ফেরার লক্ষ্য এই পেসারের। শ্রীলঙ্কা সফরে প্রোটিয়ারা দুই টেস্টের সঙ্গে খেলবে পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক