আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে নেই ইয়াসির

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৮, ২১:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২১:৩২

ইয়াসির শাহ ২০১৪ সালে অভিষেকের পর থেকে টেস্টে নিয়মিত ছিলেন ইয়াসির শাহ। যে কারও চেয়ে বেশি ১৫৪৬.১ ওভার বল করেছেন পাকিস্তানের এই লেগ স্পিনার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নিতম্বের চোট তাকে ছিটকে দিলো ১০ সপ্তাহের জন্য।

ইয়াসিরের অনুপস্থিতিতে লেগ স্পিনার শাদাব খান ও বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টিকে এই তিন টেস্টের দলে নিয়েছে নির্বাচকরা।

৩১ বছর বয়সী ইয়ারিস সর্বশেষ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের পুরোটা খেলেছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিতম্বের হাড়ে ব্যথার কথা জানান তিনি। যদিও এরপর নিজ শহর সোয়াবিতে একটি স্থানীয় টুর্নামেন্ট খেলেছেন। সেখানেই ইনজুরিতে পড়েছেন কিনা স্পষ্ট নয়।

এমআরআই নিশ্চিত করেছে লম্বা সময়ের জন্য বিশ্রামে যেতে হবে ইয়াসিরকে। ২৮ টেস্টে ১৬৫ উইকেট নেওয়া এই শীর্ষ পাকিস্তানি লেগ স্পিনারকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তারপর ছয় সপ্তাহের জন্য পুনর্বাসন।

আগামী ১১ মে ডাবলিনে আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২৪ মে ও ১ জুন ইংল্যান্ডে হবে দুই টেস্টের সিরিজ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম