ভারতে হুইলচেয়ার ক্রিকেটারদের শিরোপার উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ২০:১৫আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২০:৩৯

ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে অধিনায়ক মহসিন (বাঁয়ে) ও মিঠু। ছবি-সৌজন্য ভারত থেকে সোনালী সাফল্য নিয়ে ফিরছেন বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেটাররা। গত সপ্তাহে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতে নিয়েছে লাল-সবুজের দল। ফাইনালে বাংলাদেশ সহজেই ৩৬ রানে হারিয়েছে ভারতকে। টুর্নামেন্টের তৃতীয় দল ছিল নেপাল।

দিল্লির রুদ্রপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৯ রান এসেছে উজ্জ্বলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান সাজ্জাদের। ভারতের পক্ষে দুই উইকেট নিয়েছেন সৌরভ।

বাংলাদেশের খেলোয়াড়দের শিরোপা জয়ের উল্লাস। ছবি-সৌজন্য ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিক দল। মোর্শেদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সৌরভ ৭৪ এবং সঞ্জয় ৩৩ রান করলেও ১৪৩ রানে থেমে যায় ভারতের ইনিংস।

১৪ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান মোর্শেদের। এছাড়া উজ্জ্বল দুটি এবং রাজন একটি উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে উজ্জ্বলকে।

দুটি ট্রফি নিয়ে বুধবার দেশে ফেরার কথা হুইলচেয়ার ক্রিকেট দলের।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম