স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো অঞ্চলের চ্যাম্পিয়ন গ্লোরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ২০:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২০:০১

গ্লোরি স্কুলের শিরোপা জয়ের উল্লাস জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো অঞ্চলের শিরোপা জিতেছে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। বুধবার ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজকে ২৮ রানে হারিয়েছে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে  ৪৩.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় গ্লোরি। সর্বোচ্চ ২৬ রান আসে বিল্লাল হোসেনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আবু তাইয়ানের। ৩২ রানে ৪ উইকেট নিয়ে কদমতলার সেরা বোলার রিমন মিয়া।

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অর্ণব দেবনাথের মারাত্মক বোলিংয়ে ৩২ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় কদমতলা। মিলন হোসেন (১৫), ইমামুল হাওলাদার (১৪) আর রিমন মিয়া (১৪) চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় অর্ণব।

ফাইনালের সেরা খেলোয়াড় অর্ণব খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং ডিভিশন) নুর হোসেন জাকারিয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ সেলিম।

৭ বিভাগীয় চ্যাম্পিয়ন এবং ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপ, যার ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

/আরআই/ এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম