ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব মেটাতে আইসিসির প্যানেল

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ২১:১১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২১:১৩

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান মাঠের বাইরের এই লড়াই আর শেষ হচ্ছে না। ভারত-পাকিস্তানের মাঠের লড়াইও তাই দেখা যাচ্ছে না। প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্ব মেটাতে এবার আইসিসি নিয়েছে নতুন উদ্যোগ। ভারত-পাকিস্তানের মাঠের লড়াই ফেরাতে তিন সদস্যের প্যানেল নিয়োগ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

রাজনৈতিক টানাপোড়েন তাদের দীর্ঘদিনের। ক্রিকেট মাঠের লড়াই তাই সবসময় ছড়ায় বারুদে উত্তেজনা। কিন্তু গত কয়েক বছর ধরে ক্রিকেটীয় সম্পর্ক এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না বহুদিন। ২০১৮ সালের এশিয়া কাপের কথাই ধরা যাক। ভারত আয়োজক বলে প্রতিযোগিতাটি বয়কটের হুমকি দিয়ে রেখেছিল পাকিস্তান। অবস্থা বেগতিক দেখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেন্যু বদল করে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে প্রতিযোগিতাটি।

আইসিসির ইভেন্টে মুখোমুখি লড়াই দেখা হলেও ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নেই ২০১৩ সাল থেকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এফটিপিতে যে তাদের দ্বিপাক্ষিক সিরিজের সূচি নেই, তা নয়। তবে ভারত তাতে আগ্রহ দেখায়নি। ২০১৪ সালের নভেম্বর ও ২০১৫ সালের ডিসেম্বরে দুটো সিরিজের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত ওই সিরিজ দুটি না খেলায় পাকিস্তানের ৭০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

এই লোকসান ও দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন না হওয়ায় এখন আইসিসি বড় পদক্ষেপ নিয়েছে। দ্বন্দ্ব মেটাতে তিন সদস্যের একটি প্যালেন গঠন করেছে সংস্থাটি। এ বছরের ১ থেকে ৩ অক্টোবর প্যানেলটি দুবাইয়ে বসবে শুনানিতে। তিন দিনের শুনানি শেষে প্যানেল নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘দুবাইতে ১ থেকে ৩ অক্টোবর হবে শুনানি। প্যানেলের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আপিল করা যাবে না।’

২০১৪ সালের এপ্রিলে বিসিসিআই ও পিসিবি একমত হয়েছিল ওই বছরের নভেম্বর ও ২০১৫ সালের ডিসেম্বরে দুটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের। তবে কথা রাখেনি বিসিসিআই। যার কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ‘সরকারের অনুমতি না পাওয়ার’ কথা জানিয়েছিল।

২০০৮ সালের ‘মুম্বাই অ্যাটাক’ প্রতিবেশী দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরায়। এরপর মাত্র একটিই দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে তাদের। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারির ভারত সফরে দুটো টি-টোয়েন্টির সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। এএফপি

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম