উমেশের তোপের পর ডি ভিলিয়ার্সের ঝড়ে বেঙ্গালুরুর জয়

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ০০:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০১:০৮

ব্যাটিংয়ে ভরসা ছিলেন ডি ভিলিয়ার্স উমেশ যাদবের তোপে বোলিংয়ে দারুণ শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার চমৎকার শেষ করলেন এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল তারা। আইপিএলের ১১তম আসরে এটি বেঙ্গালুরুর প্রথম জয়।

আগে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৫ রানে অলআউট হয় পাঞ্জাব। ১৯.৩ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে বেঙ্গালুরু।

বেঙ্গালুরু ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে। লোকেশ রাহুল পাঞ্জাবকে ঝড়ো সূচনা এনে দিলেও চতুর্থ ওভারে উমেশের আঘাত। প্রথম দুই বলে মায়াঙ্ক আগারওয়াল (১৫) ও অ্যারন ফিঞ্চকে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান তিনি। পরপর তিন উইকেট নিতে সফল না হলেও উমেশ তার তৃতীয় শিকার বানান ওই ওভারের শেষ বলে। যুবরাজ সিং (৪) ফেরেন মাত্র ৪ বল খেলে।

করুন নায়ারকে (২৯) নিয়ে ৫৮ রানের জুটি গড়ে এই ধাক্কা সামলান লোকেশ। আগের ম্যাচে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি করা এই ওপেনার টানা দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ৩০ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৭ রানে আউট হন তিনি।

এরপর শুরু হয় পাঞ্জাবের আরেক দফা ব্যাটিং ধস। টানা তিন ওভারে ৩ উইকেট হারায় তারা। এই ধসের মাঝে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ৩৩ রানের ইনিংস গড়েছিল প্রতিরোধ। শেষ ৩ উইকেট পাঞ্জাব হারায় ১৩ রানের ব্যবধানে।

উমেশ সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি করে পান ক্রিস ওকস, কুলবান্ত খেজরলিয়া ও ওয়াশিংটন সুন্দর।

এক ওভারে তৃতীয়বার উদযাপন করলেন উমেশ জবাব দিতে নেমে বিপদে পড়েছিল বেঙ্গালুরুর ব্যাটসম্যানরাও। অশ্বিনের ১২তম ওভারে জোড়া আঘাতে ৮৭ রানে ৪ উইকেট হারায় দলটি।

অবশ্য মনদীপ সিং নিয়ে ডি ভিলিয়ার্সের ৫৯ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক দর্শকদের মনে। ১১ বলে ১০ রান বাকি থাকতে ডি ভিলিয়ার্স ফেরেন। দক্ষিণ আফ্রিকার এই তারকা ৪০ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৭ রান করেন।

ডি ভিলিয়ার্স ফেরার ৩ বল পর মনদীপ ২২ রানে রান আউট হন। শেষ ওভারে ওয়াশিংটন দুটি বাউন্ডারি মেরে জয়ের বাকি কাজ সমাপ্ত করেন। তিনি অপরাজিত ছিলেন ৯ রানে। অপর প্রান্তে ছিলেন ওকস।

অশ্বিন পাঞ্জাবের পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উমেশ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম