শেষ ওভারে মুম্বাইকে জেতাতে পারলেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ২০:৩২আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২০:৩৯

দিল্লির উদ্বোধনী জুটি ভাঙলেন মোস্তাফিজ শেষ ওভারে দিল্লি ডেয়ারডেভিলসের দরকার ছিল ১১ রান। প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রান দেওয়া মোস্তাফিজুর রহমানের কাঁধেই পড়েছিল প্রতিপক্ষকে রুখে দেওয়ার। প্রথম দুই বলে তাকে চার ও ছয় মারলেন জেসন রয়। তাতে হতাশা ঘিরে ধরেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখে। তবে বাকি তিন বল আর একটিও রান না দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান বাংলাদেশি পেসার। কিন্তু শেষ বলে দরকারি ১ রান ঠিকই তুলে নেয় দিল্লি।

জেসনের দুর্দান্ত ইনিংসের কারণে ১৯৫ রানের টার্গেট দিয়েও জিততে পারল না মুম্বাই। টানা তৃতীয় ম্যাচ হারল তারা। দিল্লি আইপিএলের ১১তম আসরে প্রথম জয় পেল ৭ উইকেটে। ২০ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান করে তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল মুম্বাই। দুর্দান্ত সূচনা করেছিল তারা। সূর্যকুমার যাদব ও এভিন লুইসের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৪ রানের দলীয় রেকর্ড গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৮ বলে চারটি করে চার ও ছয়ে ৪৮ রানে লুইস আউট হলে ভাঙে ১০২ রানের উদ্বোধনী জুটি।

৮ বল পরই সূর্যকুমারও ফেরেন। এই ওপেনার ৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৩ রানের সেরা ইনিংস খেলেন। দুই ওপেনার ফেরার পর কেবল ইশান কিষাণ উল্লেখযোগ্য অবদান রাখেন মুম্বাইয়ের স্কোরবোর্ডে। ২৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে তিনি আউট হলে রানের গতি কমে যায়। ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় তারা।

দিল্লির পক্ষে দুটি করে উইকেট নেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, রাহুল তেবাতিয়া ও ট্রেন্ট বোল্ট।

জেসনের ব্যাটে জিতল দিল্লি ৭ উইকেটে ১৯৪ রান করে মুম্বাই এবারের আসরে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীরকে (১৫) রোহিত শর্মার ক্যাচ বানিয়ে সেই স্বপ্ন আরেকটু উজ্জ্বল করেন মোস্তাফিজ। তবে রিশভ পান্তকে নিয়ে জেসনের ৬৯ রানের জুটিতে মুম্বাইয়ের নিয়ন্ত্রণ কেড়ে নেয় দিল্লি। ক্রুনাল পান্ডিয়া টানা দুই ওভারে রিশভকে (৪৭) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (১৩) ফিরিয়ে কিছুটা স্বস্তি আনেন।

কিন্তু শ্রেয়াস আয়ারকে নিয়ে আবারও দাঁড়িয়ে যান জেসন। ২৭ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫০ করেন দিল্লির এই ওপেনার।

দুজনের ম্যাচ জয়ী ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি ১৭তম ওভারে ভাঙতে পারতেন মোস্তাফিজ। জশপ্রীত বুমরাহর ওই ওভারে দুইবার আয়ারের ক্যাচ ফেলেন তিনি। অবশ্য নিজের এই ভুল শোধরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বাংলাদেশি পেসার। কিন্তু ৫৩ বলে ৬টি করে চার ও ছয়ে সাজানো জেসনের অপরাজিত ৯১ রানের অনবদ্য ইনিংসে ব্যর্থ মোস্তাফিজ, ব্যর্থ মুম্বাইও। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম