অলরাউন্ডার সাকিবের নৈপুণ্যে হায়দরাবাদের কলকাতা জয়

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ০১:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১১:৪৯

ব্যাটিংয়েও উজ্জ্বল ছিলেন সাকিব সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের মাঠে ফেরাটা স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমবার জয় করল ইডেন গার্ডেন্স।

শনিবার কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসরে শতভাগ সাফল্য ধরে রাখল হায়দরাবাদ। এ নিয়ে তিন ম্যাচের তিনটিই জিতল তারা। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে হায়দরাবাদ।

টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা দারুণ করেছিল হায়দরাবাদ। ভুবনেশ্বর কুমার ও বিলি স্ট্যানলেকের সঙ্গে সাকিবের বোলিংয়ে বেশি সুবিধা করতে পারেনি কলকাতা। স্বাগতিকদের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন।

কলকাতার দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুনীল নারিন ও ক্রিস লিনকে নিজের শিকার বানান সাকিব। মাত্র ১০ বলে ৯ রান করে নারিন ক্যাচ দেন কেন উইলিয়ামসনকে। বাঁহাতে দুর্দান্ত চেষ্টায় ফিরতি ক্যাচ ধরে লিনকে হাফসেঞ্চুরি করতে দেননি সাকিব। ৩৪ বলে ৪৯ রান করেন কলকাতার ওপেনার।

দিনেশ কার্তিক করেন দ্বিতীয় সেরা ২৯ রান। দুই অঙ্কের ঘরে রান করা অন্য ব্যাটসম্যান নিতিশ রানা (১৮)।

সাকিবকে অভিনন্দন জানাচ্ছেন উইলিয়ামসন ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব ক্যাচ ধরেন ‍শুভমান গিলের। হায়দরাবাদের পক্ষে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ম্যাচসেরা স্ট্যানলেকের বোলিং ফিগার ছিল সাকিবের মতো একই।

লক্ষ্যে নেমে ৫৫ রানে হায়দরাবাদ ৩ উইকেট হারালে উইলিয়ামসনকে উপযুক্ত সঙ্গ দেন সাকিব। দুজনে ক্রিজে থেকে ৫৯ রান যোগ করেন। দল প্রয়োজনীয় ২৪ রান দূরে থাকতে সাকিব বোল্ড হন পীযূষ চাওলার কাছে। ২১ বলে ২ চার ও ১ ছয়ে ২৭ রান করেন বাংলাদেশি অলরাউন্ডার।

৪৪ বলে চারটি চার ও একটি ছয়ে ৫০ রানে আউট হন উইলিয়ামসন। ইউসুফ পাঠান ১৭ ও দীপক হুদা ৫ রানে অপরাজিত থেকে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন।

তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেন সাকিবরা। ক্রিকইনফো

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম