ধোনির ঝড়ের পরও চেন্নাইয়ের হার

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ০০:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০০:৫৭

লড়াই করেও দলকে জেতাতে পারলেন না ধোনি আইপিএলের ১১তম আসরে প্রথম ম্যাচে নেমেই ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ১৯৭ রান করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু মহেন্দ্র সিং ধোনি তুললেন ঝড়। টানটান উত্তেজনায় চেন্নাই সুপার কিংসকে জেতানোর দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক। তবে তীরে এসে তরী ভেড়াতে পারলেন না শেষ ওভারের হিসেবি বোলিংয়ে। ৪ রানে হেরেছে চেন্নাই।

পাঞ্জাব আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৭ রান করে। জবাবে ৫ উইকেটে ১৯৩ রানে থামে চেন্নাই।

চন্ডীগড়ে পাঞ্জাবের দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে নেমে ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর ধোনির প্রতিরোধ শুরু হয়। অম্বতি রাইড়ুর সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন চেন্নাই অধিনায়ক। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে ৫০ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান ধোনি। ৩৪ বলে ৫০ রান করেন তিনি।

তার ব্যাটে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। মোহিত শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রয়োজনীয় রান করতে পারেনি তারা। একটি করে চার ও ছয় মেরে ১২ রান তোলেন ধোনি।

চেন্নাইয়ের অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৪ বলে ৭৯ রান করে। ৬ চার ও ৫ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

প্রথম ম্যাচেই গেইল ঝড় তুললেন এর আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে গেইলের ৯৬ রানের জুটিতে বড় স্কোরের আভাস দেয় পাঞ্জাব। লোকেশ ২২ বলে ৩৭ রান করে আউট হন। গেইল ৩৩ বলে ৭ চার ও ৪ ছয়ে ৬৩ রান করেন।

দুজনের বিদায়ের পর মায়াঙ্ক আগারওয়ালের ১৯ বলে ৩০ রান ও করুন নায়ারের ১৭ বলে ২৯ রানের ইনিংস পাঞ্জাবের স্কোর দুইশর কাছাকাছি নেয়।

শারদুল ঠাকুর ও ইমরান তাহির চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে পাঞ্জাব। সমান পয়েন্টে তিনে চেন্নাই। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম