রাজশাহীতে রাজ্জাক-জাদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৯:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৯:৪১

আব্দুর রাজ্জাকের শিকার ৬ উইকেট। (ফাইল ছবি) আবারও জ্বলে উঠলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের এই স্পিনারের শিকার ৬ উইকেট। রাজশাহীতে রাজ্জাকের ভেল্কিতে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ৩০২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৫০ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন শেষে বড় স্কোরের ইঙ্গিত ছিল মধ্যাঞ্চলের ব্যাটিংয়ে। তবে দ্বিতীয় দিনে বেশিদূর যেতে পারেনি তারা। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলকে ৩০২ রানে গুটিয়ে দেওয়ার পথে রাজ্জাক বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম দিন ১ উইকেট পাওয়া এই স্পিনার বুধবার নিয়েছেন আরও ৫ উইকেট। সব মিলিয়ে ১০৬ রানে রাজ্জাকের শিকার ৬ উইকেট।

দক্ষিণাঞ্চলকে ১৯১ রানে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। শুরুটা মন্দ ছিল না তাদের। প্রথম দিন শেষ করে তারা ২ উইকেটে ১৫৪ রানে। তাতে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের ইঙ্গিতই ছিল। তবে মার্শাল আইয়ুবের (১৫) রান আউটের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণাঞ্চল। এরপর রাজ্জাকের স্পিন বিষে নীল মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ (১৫)।

ওপেনার সাদমান ইসলাম অবশ্য হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও তাকেও হতাশ করেন রাজ্জাক ৯৩ রানে আউট করে। এরপর এই স্পিনার একে একে তুলে নিয়েছেন মোশাররফ হোসেন (২৮), আবু হায়দার (০) ও ইরফান শুক্কুরের (৫৪) উইকেট।

মধ্যাঞ্চলকে ৩০২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল শুরুতেই খায় ধাক্কা। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ফজলে মাহমুদ। তবে ইমরুল কায়েসকে (১০*) সঙ্গে করে দিনের বাকি সময় কাটিয়ে দিয়েছেন ওপেনার এনামুল হক (৩১*)। দ্বিতীয় ইনিংসে এখনও পিছিয়ে তারা ৬১ রানে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম