ইংলিশ ক্রিকেটের নতুন নির্বাচক এড স্মিথ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১৪:০৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৪:১১

এড স্মিথ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে এড স্মিথকে। জেমস হুইটেকারের জায়গায় সাবেক এই ক্রিকেটারকে বসানোর খবর শুক্রবার নিশ্চিত করেছে ইসিবি।

কেন্ট ও মিডলসেক্সের সাবেক এই খেলোয়াড় ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিন টেস্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সময় কাটানো এড স্মিথ ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল নির্বাচনে কাজ করবেন তিন সদস্যের নির্বাচক প্যানেলে, যেখানে থাকবেন প্রধান কোচ ট্রেভর বেলিসও।

তাকে নির্বাচক করার কারণ ব্যাখ্যা করেছেন ইসিবির পরিচালক অ্যান্ড্র স্ট্রাউস। তিনি বলেছেন, ‘প্রতিভা অন্বেষণ ও নির্বাচক কাঠামোর এই পরিবর্তনের বিষয়টিতে আমরা ভীষণ উন্মুখ হয়ে আছি। অনেক কারণে এড এই জায়গায় জন্য আদর্শ প্রার্থী। তার রয়েছে প্রতিভা খুঁজে বের করার সত্যিকারের জ্ঞান এবং এই বিষয়ে তিনি অনেক গভীর গবেষণা করেছেন।’ সঙ্গে যোগ করেছেন, ‘পেশাদারি ক্রিকেটে ১২ বছর কাটিয়ে দেওয়ায় তার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও তার জানাশোনা অনেক।’

পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানানোর পর এড স্মিথ কাজ করেছেন ক্রিকেট লেখক হিসেবে। তাই ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি সবসময়। নতুন এই দায়িত্ব পেয়ে ভীষণ খুশি সাবেক এই ক্রিকেটার, ‘জাতীয় নির্বাচকের দায়িত্ব পেলে আমি আনন্দিত। অতীতে যা করেছি, তার জন্যও আমি ভীষণ খুশি, তবে ইংলিশ ক্রিকেটের উন্নতিতে কাজ করাটা অনেক বড় সুযোগ।’

দায়িত্ব পেয়েই এড স্মিথের সামনে কঠিন পরীক্ষা। বসতে হবে সামনের পাকিস্তান সফরের টেস্ট দল নির্বাচনে। ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের দিকে নজর দিলে কাজটা সহজ হওয়ার কথা নয় ৪১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম