রাজ্জাকের স্পিনে উত্তরাঞ্চলের ব্যাটিং বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৮:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৫

৫ উইকেট নিয়েছেন রাজ্জাক প্রথম শ্রেণির ক্রিকেটে আরেকবার ঝলক দেখালেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে উত্তরাঞ্চলকে নাকানিচুবানি খাওয়ালেন দক্ষিণাঞ্চলের এই স্পিনার। ৫ উইকেট নিয়ে মঙ্গলবার প্রথম দিনে তিনি স্বস্তিতে রাখলেন দলকে।

রাজ্জাকের স্পিনে মাত্র ১৮৭ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। জবাবে ১ উইকেটে ১১৫ রানে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণাঞ্চল। ৭ মাস পর লম্বা দৈর্ঘ্যের ম্যাচে ফিরে উইকেট পান মাশরাফি মুর্তজা। গত সেপ্টেম্বরে এই খুলনাতেই প্রথম শ্রেণিতে শেষবার খেলেছিলেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে জুনাইদ সিদ্দিককে (৭) মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে প্রতিরোধ গড়েছিল উত্তরাঞ্চল। কিন্তু সাকলাইন সজীব ২২ রানে মিজানুরকে ফিরিয়ে এই জুটিকে ৩৭ রানের বেশি করতে দেননি। মাত্র ৩৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখোমুখি হয় উত্তরাঞ্চল।

৮৬ রানে তারা ৬ উইকেট হারালে শান্ত ও সোহরাওয়ার্দী শুভর ব্যাটে বিপদ সামলানের চেষ্টা করেছিল। ১২০ বলে ৬ চারে ৫০ রান করার পর শান্ত আউট হন। শুরু হয় রাজ্জাকের ঘূর্ণি জাদু। তার কব্জির মোচড়ে সোহরাওয়ার্দী ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ৮৪ বলে ৮ চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী।

রাজ্জাক ২০.৩ ওভারে ৪ মেডেনসহ ৫৩ রানে ৫ উইকেট নেন। এই নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট আদায় করলেন তিনি। মাশরাফিও ছিলেন হিসেবি, ১২ ওভারে ২ মেডেনের সঙ্গে ৪৯ রান দিয়ে এক উইকেট শিকার করেন। দুটি নেন সাকলাইন।

দক্ষিণাঞ্চল জবাব দিতে নেমে ২১ রানে প্রথম উইকেট হারালেও এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের ফিফটিতে শক্ত অবস্থানে। তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৯৪ রানের। এনামুল ৫২ ও ইমরুল ৫১ রানে অপরাজিত আছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম