মজিদ-সাদমানের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

আব্দুল মজিদের সেঞ্চুরি উদযাপন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে রাজশাহীতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শেষ দুই দল মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ মধ্যাঞ্চলের হাতে।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় মধ্যাঞ্চল। দিন শেষে তারা উইকেট হারিয়েছে মাত্র ৪টি, রান ৪০৬। স্কোরবোর্ড সমৃদ্ধ করতে মূল অবদান দুই টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল মজিদ ও সাদমান ইসলাম।

অবশ্য শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাদমান ৭ রানে। মধ্যাঞ্চল ১৭৮ রানে তৃতীয় উইকেট হারালে আবার মাঠে নামেন তিনি।

তার আগে মজিদ দুটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন দ্বিতীয় ও তৃতীয় উইকেটে। মার্শাল আইয়ুবের সঙ্গে ৭৭ ও মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন মধ্যাঞ্চলের এই ব্যাটসম্যান।

চা বিরতির আগে ১১৪ বলে সেঞ্চুরি পান মজিদ। তার সঙ্গে শেষ বিকেলে ১২৬ রানের শক্ত জুটি গড়েন সাদমান। ১৭৮ বলে পেয়ে যান সেঞ্চুরিও। দলীয় ৩০৪ রানে মজিদ রিটায়ার্ড হার্ট না হলে সাদমানের সঙ্গে জুটিটা আরও বড় হতে পারতো। ১৮২ বলে ১৮ চার ও ৬ ছয়ে ১৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন মজিদ।

দিন শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে শুভাগত হোমের কাছে দারুণ সহায়তা পান সাদমান। ৭৮ রানের জুটি ভাঙে এই ওপেনার ১১২ রানে আউট হলে।

শুভাগতর হাফসেঞ্চুরিতে দলীয় স্কোর চারশ পার হয়। ৪৯ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক মোশাররফ হোসেন ৭ রানে টিকে ছিলেন।

পূর্বাঞ্চলের বোলারদের দুর্দশার দিনে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সোহাগ গাজী। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম