সিপিএলে সাকিবদের অধিনায়ক হোল্ডার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ১৪:২১আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:২১

সিপিএলে সাকিবদের অধিনায়ক হোল্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসকে নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। ষষ্ঠ আসরে এই দলটির হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর থাকায় সিপিএলের গত মৌসুমে খেলা হয়নি হোল্ডারের। কিয়েরন পোলার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

উইন্ডিজকে ৫৬ ওয়ানডে ও ২১ টেস্টে নেতৃত্ব দেওয়া এই বোলিং অলরাউন্ডার তার আঞ্চলিরক দল বার্বাডোজের হয়ে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ার পর হোল্ডার শুনিয়েছেন দলকে নিয়ে আশার কথা। গত মৌসুমে ছয় দলের এই লড়াইয়ে পঞ্চম হয়েছিল বার্বাডোজ। ১০টি লিগ ম্যাচে মাত্র ৪ জয় ছিল।

এক বিবৃতিতে হোল্ডার বলেছেন, ‘এই মৌসুমের জন্য সিপিএলে ফিরতে পেরে আমি খুশি। ২০১৮ সালে বার্বাডোজকে গর্বিত করতে আমি উন্মুখ হয়েছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘এই বছর দলে ভালো স্থানীয় খেলোয়াড়রা আছে আমাদের। এ বছরটা আমরা সাফল্যমণ্ডিত করতে চাই।’

আগামী ৮ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর হবে সিপিএলের নতুন মৌসুম। গতবার ত্রিনবার্গো নাইট রাইডার্স হয়েছিল চ্যাম্পিয়ন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম