রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবরা

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ২০:১০আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২০:৪৬

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবরা আগের দুই ম্যাচে ১১৮ ও ১৩২ রান করেও দারুণ বোলিংয়ে জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারও বোলাররাই হলেন ত্রাতা, যদিও সাকিব-রশিদরা জ্বলতে পারেননি। কিন্তু ডেথ ওভারে তাদের হিসেবি বোলিংয়ে রাজস্থান রয়্যালস পারল না ১৫২ রানের লক্ষ্য পূরণ করতে। হায়দরাবাদ ১১ রানে জিতে আইপিএলে আবারও শীর্ষস্থান দখল করল।

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে হায়দরাবাদ। জবাবে ৬ উইকেটে ১৪০ রান করে রাজস্থান। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। রাজস্থানের অবস্থান পাঁচ নম্বরে, ৭ ম্যাচে ৬ পয়েন্ট তাদের।

জয়পুরে টস জিতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। ১৭ রানেই তারা হারায় প্রথম উইকেট। শিখর ধাওয়ান (৬) বিদায় নেওয়ার পর কেন উইলিয়ামসন ও অ্যালেক্স হেলসের দারুণ জুটি। তাদের যুগলবন্দিতে দ্বিতীয় উইকেটে ৯২ রান আসে হায়দরাবাদের স্কোরবোর্ডে।

৩৯ বলে ৪৫ রানে হেলস আউট হওয়ার পর বাধে বিপত্তি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দরাবাদ। ৩২ বলে ৭ চার ও ১ ছয়ে এবারের আইপিএলে নিজের পঞ্চম হাফসেঞ্চুরি করেন উইলিয়ামসন। হেলস সাজঘরে ফেরার পরের ওভারে তিনি ৪৩ বল খেলে আউট হন ৬৩ রানে।

হায়দরাবাদ অধিনায়ক আউট হওয়ার পর ক্রিজে নেমে প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। কিন্তু আশা জাগানিয়া শুরুটা রাঙাতে পারেননি। মাত্র ৬ বল খেলে ৬ রানে আউট হন তিনি। জোফরা আরচারের ইয়র্কার ঠেকাতে পারেননি সাকিব, তার ব্যাটে লেগে বল আঘাত করে স্টাম্পে। একই ওভারে ইউসুফ পাঠানকে বিদায় করেন বারবাডোজের এই পেসার।

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবরা ইনিংসের শেষ ওভারে রশিদ খানকে ফিরিয়ে তৃতীয় উইকেট নেন আরচার। তার সঙ্গে ২ উইকেট নিয়ে রাজস্থানের সফল বোলার কৃষ্ণাপ্পা গৌতম।

লক্ষ্যে নেমে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিল রাজস্থান। হায়দরাবাদের নির্ভরযোগ্য দুই বোলার সাকিব ও রশিদ ছিলেন বেশ খরুচে। ১৪তম ওভারে জশ বাটলারকে ফেরালেও রশিদ ৪ ওভারে দেন ৩১ রান। আগের ম্যাচে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

তবে ডেথ ওভারে সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা ও রশিদের হিসেবি বোলিংয়ে হঠাৎ করে ছন্দ হারায় আজিঙ্কা রাহানে ও সানজু স্যামসনের ব্যাটে দারুণ শুরু করা রাজস্থান। শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ২১ রানের। আগের ১ ওভারে ১৭ রান দেওয়া বাসিল থাম্পি আস্থার প্রতিদান দেন মাত্র ৯ রান দিয়ে ও এক উইকেট নিয়ে।

রাহানে ৫৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। ৩০ বলে ৪০ রান করেন স্যামসন। সন্দীপ ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন। সিদ্ধার্থ দেন ২৩ রান, নেন ২ উইকেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম