হিলিতে মেয়র কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন রেলওয়ে একতা

হিলি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ২০:১৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২০:১৭

হিলিতে মেয়র কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন রেলওয়ে একতা দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে একতা ক্লাব। সোমবার ফাইনালে হিলির নবারুন পাঠাগার ও ক্লাব ক্রিকেট একাদশকে তারা হারায় ৩২ রানে।

এদিন বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল হয়।

খেলায় আগে ব্যাট করে রেলওয়ে একতা নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১২৭ রান করে। পরে ব্যাটিং করতে নেমে নবারুন সবগুলো উইকেট হারায় ৯৫ রানেই।

খেলায় ম্যান অব দ্য সিরিজ হন রেলওয়ে একতার রাব্বি। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সাহেদ ও সেরা ক্যাচ নেওয়ার পুরস্কার জেতেন তার সতীর্থ জাহিদ হোসেন।

খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। সেখানে আরও ছিলেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শাফীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’- এই স্লোগানে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে চলতি মাসের ১৫ এপ্রিল থেকে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়। খেলায় হাকিমপুর (হিলি) পৌরসভার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশ নেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম