দেশবাসীর আস্থা ফেরানোর লড়াইয়ে স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৮, ১৫:১৬আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:১৬

অস্ট্রেলিয়ায় ফিরে বাগদত্তার সঙ্গে স্মিথের ছবি গত মার্চের শেষ দিকে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে নিজের কৃতকর্মের জন্য সংবাদ সম্মেলনে অনুশোচনা প্রকাশ করেন অশ্রুসিক্ত অসি অধিনায়ক। তারপর গত এক মাস ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। শুক্রবার অস্ট্রেলিয়ায় ফিরলেন এবং ঘোষণা দিলেন দেশবাসীর আস্থা ফিরে পাওয়ার লড়াইয়ের।

খারাপ সময়ের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্মিথ। সঙ্গে ছিলেন বাগদত্তা ড্যানি উইলিস। দেশে ফিরে ইন্সটাগ্রাম পোস্টে সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার।

উইলিস ও তার কুকুর চার্লির পাশে তোলা ছবি পোস্ট করেছেন স্মিথ। বিপদের এই সময়ে সমর্থকদের পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে দারুণ লাগছে। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে আমাকে কিছুটা সময় দূরে থাকতে হয়েছে। এখন আমার ফিরে আসার সময়। অগণিত ইমেইল ও চিঠি আমি পেয়েছি, এটা সত্যিই অসাধারণ। আপনারা আমাকে যে পরিমাণ সমর্থন দিয়েছে তাতে আমি খুব আপ্লুত।’

এবার তার অন্য লড়াই শুরু, ‘আপনাদের আস্থা আবার অর্জনে আমাকে অনেক কিছু করতে হবে এখন। মা, বাবা ও ড্যানি- তোমরা সবাই এই কঠিন সময়ে আমার পাশে ছিলে। তোমাদের শুধু ধন্যবাদ দেওয়া যথেষ্ট নয়। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার এবং তোমাদের ভালোবাসা ও সমর্থনে আমি কৃতজ্ঞ।’

আস্থা ফেরানোর লড়াইয়ে জিতলে হয়তো ইংল্যান্ড বিশ্বকাপেই দেখা যাবে স্মিথকে। তার সঙ্গে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের জন্য জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার। শাস্তি অনুযায়ী আগামী বছরের এপ্রিলে ফিরতে পারবেন স্মিথ ও ওয়ার্নার, আর জানুয়ারিতে ব্যানক্রফট। ক্রিকইনফো, বেলফাস্ট টেলিগ্রাফ

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম